| ওয়াশিংটনে ২৫শে আগষ্ট আসছে রূপবান |
| নিউজ-বাংলা ডেস্ক | |
| শনিবার, ১৮ আগস্ট ২০১২ | |
|
ছবিঃ রূপবানের প্রধান দুইটি চরিত্রে দুই কিশোর-কিশোরী গীতি নাট্য “বেহুলা লক্ষিন্দর”এর সাফল্যের পর সুরবিতান এবার মঞ্চে আনছে জনপ্রিয় রূপকথা- রূপবান। ঈদের আনন্দকে আরো রাংগিয়ে তুলতে আগামী ২৫শে আগষ্ট শনিবার রাত আট টায় ভার্জিনিয়া রাজ্যের আলেকজান্দ্রিয়াস্থ প্যাট্রিক হেনরী এলিমেন্টারী স্কুল অডিটোরিয়ামে এই গীতি নাট্যটি মঞ্চস্থ হবে। গ্রেটার ওয়াশিংটনের পরিচিত কন্ঠ শিল্পী এবং অনুষ্ঠান সংগঠক বুলবুল আক্তারের পরিচালনায় রূপবানের অভিনয় করবেন প্রবাসের এক ঝাক কিশোর কিশোরী। অনুষ্ঠানটির প্রধান ব্যবস্থাপক কামরুল ইসমাল কামাল অনুষ্ঠানটি উপভোগ করার জন্য প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রন জানিয়েছেন। প্রবাসে তরুন প্রজন্মের কাছে, বাংলার ঐতিহ্য্ ও সংস্কৃতি তুলে ধরার জন্য, তরুনদের নিয়ে বাংলার কিংবদন্তীর সেই, রূপকল্প গীতিনাট্য "রূপবান" মঞ্চায়ন করা হচ্ছে। তরুন প্রজন্মদের দিয়ে আমরা পূর্বেও মঞ্চায়ন করেছি গীতিনাট্য বেহুলা এবং ষড়ঋতু যা সকলের প্রশংসা কুড়িয়েছে। আমাদের লক্ষ্য রূপকথার গল্পের মাধ্যমে তরুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য্ ও সংস্কৃতির প্রসার ঘটানো। তাই প্রবাসে বেড়ে উঠা আমাদের প্রজন্মরা বাংলার কৃষ্টি বুকে লালন করে বেচে থাকবে সেই প্রত্যাশায় সকলের সহযোগিতা কামনা করছি। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |