মুক্তিযোদ্ধা সংসদ ইউ এস কমান্ডের শোক দিবস পালন
সফি দেলোয়ার কাজল   
বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১২

 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউএস কমান্ড এর উদোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বুধবার নিউ ইয়র্কের জাকসন হাইটসে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।



 
স্থানীয় একটি রেস্তোরায় মুক্তিযোদ্ধা সংসদ ইউএস কমান্ড এর কমান্ডার নুরুন নবীর সভাপতিত্বে এই অনুষ্ঠানের শুরুতেই  বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের প্রয়াতসদসদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে  এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ডঃ আব্দুল বাতেন ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে    উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, মুক্তিযোদ্ধা রতন বড়ুয়া, মুক্তিযোদ্ধা লে: নায়েক(অব:) আবুল কালাম, মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা মোঃ মশিউল আলম জগলু, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মোঃ এম. রহমান সাইদ ও মুক্তিযোদ্ধা নিখিল কুমার রায়। আরও উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি
নজমুল ইসলাম চৌধুরী, প্রজন্ম ৭১ ইউ এস এ ইঙ্কের  এর আহবায়ক শিবলী ছাদেক (শিবলু) সহ আরো অনেকে  শোক সভায় যোগ দেন। ইফতার মাহফিলের  মধ্য দিয়ে  মুক্তিযোদ্ধা সংসদ ইউএস কমান্ডএর জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষ হয়।
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )