পনের আগস্ট
সনতোষ বড়ুয়া ( ভারজিনিয়া )   
বুধবার, ১৫ আগস্ট ২০১২

তুমিই দিয়েছ স্বাধীন স্বাদেশ এ প্রিয় বাংলা আমার
তুমিতো মোটেও বুঝতে পারনি এ জাতি ভীষন চামার,
তোমাকে মাথায় যতনে রেখে যারা নাচবার কথা
সে জাতির কেউ হত্যা করেছে, কেউ লুকিয়েছে মাথা ।

তারপরও আজ দেশের মানুষ শোকদিন করে পালন
যারাই তোমার আত্মত্যাগ অনতরে করে লালন,
তোমার 'হত্যা' যাদের মনে দিয়েছে সুখ ও  হাসি
তাহারা বাজায় পনের আগস্ট জন্মদিনের বাশি।