| গ্রেটার ওয়াশিংটনে আজ চারটি শোক সভা |
| নিউজ-বাংলা ডেস্ক | |
| বুধবার, ১৫ আগস্ট ২০১২ | |
|
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ই আগষ্ট, বুধবার গ্রেটার ওয়াশিংটনে চারটি শোক সভা অনুষ্ঠিত হবে। বিকেল ছয়টায় ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের বংগবন্ধু মিলনায়তনে শোক সভা ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু-এর মৃত্যু দিবস উপলক্ষে পৃথক পৃথক আয়োজনে আজ ১৫ই আগষ্ট বুধবার মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া আওয়ামী লীগ এবং ম্যারীল্যান্ড আওয়ামী লীগ 'জাতীয় শোক দিবস' পালন করছে। ভার্জিনিয়ার আর্লিংটনস্থ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের কার্যালয়ে (৫১২৯ লী হাইওয়ে, আর্লিংটন, ভিএ-২২২০৯) মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ম্যারীল্যান্ডের সিলভার স্প্রিংফিল্ডস্থ প্লেনেট বলিউডে ( 8622 colesville rd,Silver spring MD 20910) ম্যারীল্যান্ড আওয়ামী লীগ এবং ভার্জিনিয়ার আর্লিংটনের লী হাই ওয়েস্থ দেশী স্পাইস রেস্তোরাতে ভার্জিনিয়া মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুন্নবী বাকী, ম্যারীল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সাধারন সম্পাদক মইনুল হাসান তাপস এবং ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজ পৃথক পৃথক সংবাদ বিবৃতিতে সংগঠন আয়োজিত শোক এবং আলোচনা সভাতে অংশ গ্রহন করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রতিটি অনুষ্ঠানেই ইফতার এবং নৈশভোজের ব্যবস্থা রাখা হয়েছে। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |