| ঈদ উপলক্ষে রাষ্ট্রদূত আকরামুল কাদেরের শুভেচ্ছা বাণী |
| নিউজ-বাংলা ডেস্ক | |
| বুধবার, ১৫ আগস্ট ২০১২ | |
|
মুসলিম বিশ্বের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ভাই বোন তথা সমগ্র যুক্তরাষ্ট্রবাসীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। একই সাথে আমি ব্রাজিল, মেক্সিকো ও কলম্বিয়ায় বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরও জানাই আমার আন্তরিক মোবারকবাদ। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর বয়ে আনে মানব জাতির জন্য অনাবিল আনন্দ বার্তা। আমরা সকল ভেদাভেদ ভুলে এক কাতারে শরিক হই আনন্দ উদ্যাপনে এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে গাঢ় হয় পর¯পরের প্রতি আমাদের সহমর্মিতা, ভালবাসা ও শ্রদ্ধাবোধ। এই পবিত্র দিনে প্রবাসী ভাইবোনদের প্রতি আহ্বান, আসুন আমরা সিয়াম সাধনা এবং ঈদের মর্মবাণীকে আমাদের জীবনে ধারণ করি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ তথা সকলের সার্বিক মঙ্গলের জন্য একসাথে কাজ করি। পবিত্র ঈদ-উল-ফিতর সবার জন্য আনন্দময় হোক এই কামনা করছি। ঈদ মোবারক |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |