পবিত্র রজনী শবে কদর পালিত
নিউজ-বাংলা ডট কম   
বুধবার, ১৫ আগস্ট ২০১২

 

ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং এবাদত- বন্দেগীর মধ্য দিয়ে গতকাল শুক্রবার ১৪ই আগষ্ট দিবাগত রাতে উত্তর আমেরিকাতে পবিত্র শবে কদর পালিত হবে। এই উপলক্ষে ভার্জিনিয়ার আর্লিংটনস্থ বাংলাদেশী ব্যবস্থাপনায় পরিচালিত বায়তুল মোকারম মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ মুনাজাত এবং বার্ষিক ফান্ড রাইজিং ডিনার।

হাজার মাসের শ্রেষ্ঠ রজনী ‘লায়লাতুল কদর’

শবে কদর ইসলাম ধর্মমতে বছরের সর্বাধিক বরকতময় রাত। কুরআন ও হাদিসে এর নাম ‘লায়লাতুল কদর’। শব ফারসি শব্দ-অর্থ রাত, কদর আরবি শব্দ-অর্থ মর্যাদা, ক্ষমতা। শবে কদর অর্থ ‘মর্যাদার রাত’। এই পবিত্র রাতে হেরা গুহায় নবী করীম (স.)-এর নিকট আল-কুরআনের প্রথম সূরার (সূরা-আলাক) পাঁচটি আয়াত নাযিল হয়।

 পবিত্র কুরআনে ‘কদর’ নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করে আল্লাহ তায়ালা শবে কদরের গুরুত্ব অল্প কথায় বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, “আভি উহা (কোরআনে-মজিদ) সম্মানিত রজনীতে অবতীর্ন করিয়াছি। আপনি কি প্রকারে বুঝিবেন যে সম্মানিত রজনী কি? সম্মানিত রজনী সহস্র মাস অপেক্ষা কল্যাণকর। উক্ত রজনীতে ফেরেশতাগন ও আত্মাসমূহ স্বীয় প্রতিপালকের আদেশে ভূ-মন্ডলে অবতীর্ন হয়। ফজর হওয়া পর্যন্ত প্রত্যেক কার্য ই শান্তিপূর্নভাবে হইয়া থাকে।” [সূরা কদর] । এই মহিমান্বত রাতটি মুসলমানদের জন্য আল্লাহর এক বিরাট রহমত, কারন এই একটি মাত্র রাতে ইবাদত করে তারা হাজার মাসের ইবাদত অপেক্ষা অধিক সওয়ার পেতে পারে।
 
কদরের আরেক অর্থ হল তকদির ও হুকুম। সৃষ্টির প্রথম দিনে প্রত্যেক মানুষের ভাগ্যে যা কিছু লেখা থাকে। এক রমজান হতে অপর রমজান পর্যন্ত তার সরবরাহের হুকুম ও দ্বায়দায়িত্ব আল্লাহপাক এ রাতেই ফেরেশতাদের দিয়ে দেন।
 
শবে কদরের তারিখ সম্পর্কে মতভেদ আছে। কুরআনে রমজান মাসের উল্লেখ আছে, তবে কোন নির্দিষ্ট তারিখের কথা নেই। হাদিসে এর তারিখ সম্পর্কে মহানবী (স.) এর বিভিন্ন উক্তি আছে: ‘রমজানের শেষ দশকের মধ্যে একটি বে-জোড় রাত, শেষ সাত দিনের মধ্যে একটি বে-জোর রাত, ২১তম, ২৩তম ও ২৫তম রাতের অথবা ২৫তম, ২৭তম ও ২৯তম রাতের মধ্যে একটি।’ মহানবী (স.) মুমিনগনকে এই রাতে অত্যাধিক ইবাদত করার আদেশ দিয়েছেন। অধিকাংশ আলিম মনে করেন যে, রমজানের ২৭তম রাতই শবে কদর। শবে কদর কেন ২৭ রমজানে পালিত হয় এ সম্পর্কে হযরত আবু হানিফা (রহ:) এর মতে, কদরের ফজিলত বর্ণনা করে পবিত্র কোরআনে যে সূরায় কদর নাজিল হয়েছে তাতে লাইলাতুল কদরে ৯টি অক্ষর আছে। সে হিসেবে ৩*৯=২৭ রমজানকেই আমরা শবে কদর হিসেবে পালন করি।
 
সারা বিশ্বের মুসলমানরা  ইশার নামাযের সময় মুসুল্লিগণ একত্রিত হন এবং অনেকে শেষরাত পর্যন্ত নফল ইবাদত করেন।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )