শেখ হাসিনা নিউইয়র্কে আসছে ২৩ সেপ্টেম্বর
নিউজ-বাংলা ডট কম   
মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১২

আওয়ামী লীগের গন সম্বর্ধনা আর বিএনপির বিক্ষোভের প্রস্তুতি চলছে

জাতি সংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ সেপ্টেম্বর সকালে আমিরাত এয়ার লাইন্সে নিউইয়র্ক এসে পৌঁছবেন। পাচদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষন দেয়া সহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিবেন তিনি।

আগামী  ২৮ সেপ্টেম্বর ভোরে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে  নিউইয়র্ক ত্যাগ করবেন।   নিউইয়র্কে অবস্থানকালে  প্রধানমন্ত্রীর সম্মানে  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াতের বলরুমে অনুষ্ঠিত হবে গণ সংবর্ধনা। গন সম্বর্ধনার সম্ভাব্য তারিখ ২৫ কিংবা ২৭শে  সেপ্টেম্বর।  নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যানহাটনের ৪২ স্ট্রীটে অবস্থিত এই  গ্র্যান্ট হায়াত হোটেলেই অবস্থান করবেন।

 এদিকে প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্র বিএনপি যথারীতি  বিক্ষোভ কর্মসুচী পালন করবে। এই বিষয়ে তাদের প্রস্তুতি চলছে।
 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )