| বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লার ইফতার পার্টি |
| এবিএম নিউজ, আটলান্টিক সিটি | |
| মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১২ | |
|
গত ৮ই আগষ্ট বুধবার আটলান্টিক সিটির সণ্ণিকটে এগ হারবার টাউনশীপের লণ্ডন কোর্টের অডিটেরিয়ামে অনুষ্ঠিত হল অরাজনৈতিক ও সেবাধর্মী সংগঠন বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলাণ্টিক সিটির ইফতার পার্টি এবং নব নির্বাচিত কেবিনেটের পরিচিতি সভা।
পরিচিতি সভার প্রারম্ভে নন্দিত লেখক ও কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ক্লাবের নব নির্বাচিত সভাপতি শ্রী পিণ্টু রয় এবং সাধারন সম্পাদক উত্তম চৌধুরী নব নির্বাচিত কেবিনেট সদস্যদেরকে উপস্থিত ক্লাব সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদের দায়িত্বকালীন সময়ে সকল লায়ন সদস্যের সহযোগিতা কামনা করেন।ইফতার পার্টিতে ক্লাব সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |