| লাল হ্রদ |
| নিউজ-বাংলা ডেস্ক | |
| শনিবার, ১১ আগস্ট ২০১২ | |
|
রক্তের নদী বয়ে চলেছে। দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। আবার চারপাশের অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয়। এ যেন এক ভয়ঙ্কর সৌন্দর্য। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ক্যামেগুয়ে রয়েছে টকটকে লাল পানির এই লেক। রক্তের জন্য নয়, অতিমাত্রায় লবণ থাকার কারণে লেকের পানির রং এমন হয়েছে। লেকের পাড়ে মাটি ও আগাছার সঙ্গে লবণের মোটা স্তর পড়ে গেছে। এটা ফ্রান্সের অন্যতম পর্যটন কেন্দ্র। এই লেকের ছবি তুলেছেন রাশিয়ান আলোকচিত্রী স্যাম ডবসন (৫১)। তিনি বলেন, জীবনে অনেক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখেছি। কিন্তু এমন অদ্ভুত আর কিছুই হতে পারে না। প্রথম দেখলে মনে হবে রক্তের বন্যা বয়ে গেছে। এরপর আরেক বিস্ময় অপেক্ষা করছে আপনার জন্য। পুরোটাই মাত্রাতিরিক্ত লবণের কারসাজি। এখানের পানির মধ্যে লবণ নয়, লবণ গলে পানিতে রূপান্তরিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে। আর এত সাদা ও স্বচ্ছ লবণও আমি কখনও দেখিনি। ডেইলি মেইল। |