|
শীর্ষ ১০ থেকে বাদ পড়লেন জুকারবার্গ |
|
নিউজ-বাংলা ডেস্ক
|
|
মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১২ |
|

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ১০ ধনকুবেরের তালিকা থেকে বাদ পডেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। পুঁজিবাজারের ঘোরটোপে পড়ে ঝুলে গেছে ২৮ বছরের এই তরুণ ধনকুবেরের ভাগ্য। রোববার নিউ ইয়র্ক’র নাসডক এক্সেঞ্জে দ্বিতীয় দফায় রেকর্ড পরিমাণ মূল্য পতনে মোটেই স্বস্তিতে নেই তিনি। ব্লুমবার্গ প্রকাশিত তথ্য অনুযায়ী, আর শীর্ষ দশ প্রযুক্তি ধনকুবের তালিকায় নেই।
অব্যাহত শেয়ার মূল্য পতনে ফেসবুক’র বাজার মূল্য নেমে দাঁড়িয়েছে ৪২৩ মিলিয়ন ডলারে। রোববার সদ্য শেয়ারবাজারে যোগ দেয়া ফেসবুক ইন করপোরেশনের শেয়ারের মূল্য পতন ঘটেছে ৪ শতাংশ। ফলে প্রতিষ্ঠানটি বর্তমান শেয়ার প্রতি মূল্য দাঁড়িয়েছে ২০.৪ ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, জুকার বার্গ এখন ১০.২ বিলিয়ন ডলারের মালিক। অথচ নিবন্ধিত হবার সময়ে ফেসবুকের শেয়ারে জুকারবার্গের অংশীদারিত্ব ছিল ১৭.৩ বিলিয়ন ডলার। এদিকে শেয়ারবাজারে ফেসবুক’র মূল্য পতনের ফলে জুকারবার্গকে পেছনে ফেলে তার স্থান কেড়ে নিয়েছেন নর্থ ক্যারোলিনাভিত্তিক সফটওয়্যার কোম্পানি সাস ইনস্টিটিউট ইন করপোরেশন অধিভুক্ত প্রতিষ্ঠান ক্যারি’র যুগ্ম প্রতিষ্ঠাতা জ্যামেস গুডনাইট। জুকারবার্গ’র চেয়ে সে প্রায় ৪০০ মিলিয়ন ডলার বেশি সম্পদের মালিক। বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক হিসেবে ফেসবুক’র তুমুল জনপ্রিয়তার পরও পুঁজিবাজারে এর মূল্য পতন ঠেকাতে ‘আবেগের জায়গায় তাকে (জুকারবার্গ) অবশ্যই সতর্ক হতে হবে’ বলে পরমার্শ দিয়েছেন ওয়েলস ফার্গো প্রাইভেট ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক (বিনিয়োগ কৌশল) রোন ফ্লোরেন্স। উত্তর ক্যারোলিনার উইনস্টোন স্লেম শহর থেকে দেয়া এক টেলিফোন সাক্ষাতকারে তিনি বলেন, ‘ফেসবুক’র বাজার মূলধন ধরে রাখার বিষয়ে আমি উদ্বিগ্ন। যেভাবে মূল্য পতন ঘটছে তাতে তিনি কপর্দক শূন্য না হন! কিন্তু বিষয়টি নিয়ে ভাবছেন বলে মনে হয় না। তাকে এখনই সতর্ক হতে হবে।’ প্রসঙ্গত, গত ১৭ মে প্রতিটি ৩৮ ডলারে মোট ১৬ বিলিয়ন ডলারের ৪২১.২ মিলিয়ন প্রাথমিক শেয়ার বিক্রি করে ফেসবুক। এটা ছিল প্রযুক্তি জগতের ইতিহাসে সর্বোচ্চ অংকের প্রাথমিক শেয়ার বাজারে ছাড়ার ঘটনা। তবে এই ঘটনার নেতিবাচক আচরণ প্রকাশ পায় ওই মাসেরই শেষ সপ্তাহে। প্রাথমিক শেয়ার বাজারে ছাড়ার পর ২য় দিনে এর মূল্য ১১ শতাংশ কমে যায়। নিউ ইয়র্কের শেয়ার বাজারে এই দরপতনের ফলে তখন প্রতিটি প্রাথমিক শেয়ারের মূল্য ৩৮ ডলার থেকে ৩৪.০৩ ডলারে নেমে আসে। এর ফলে ২.১ বিলিয়ন ডলার পতনের সম্মুখীন হয় ফেসবুক। এরপর থেকেই অব্যাহত মূল্যপতনের মধ্য দিয়ে ইতিমধ্যেই শেয়ার মূল্য কমেছে ৪৭ শতাংশ। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার বিনিয়োগ বিশ্লেষক প্রতিষ্ঠান মিনলো পার্ক ফেসবুক’র এই আয় হ্রাস সূচকটি প্রকাশ করেছে। এ সম্পর্কে ফেসবুক’র মুখপাত্র ল্যারি উ কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে প্রতিষ্ঠানটির এই দুর্দিনে সটকে পরার ঘোষণা দিয়েছেন ফেসবুক’র সিনিয়র নির্বাহী কেটি মিটিক এবং ইথান বেয়ার্ড। |