| আজ অলিম্পিকের উদ্বোধনী উদ্বোধন |
| নিউজ-বাংলা ডেস্ক | |
| শুক্রবার, ২৭ জুলাই ২০১২ | |
|
এটি লন্ডনে তৃতীয় অলিম্পিক। এর আগে ১৯০৮ ও ১৯৪৮ সালে অলিম্পিক আয়োজন করেছিলো ইংল্যান্ড ও যুক্তরাজ্য। বিশ্বের সবচেয়ে বড় ও নিখুঁতভাবে ‘টিউনিং’ করা একটি ঘণ্টার ধ্বনি দিয়ে শুরু হবে বেইজিংকে ছাড়িয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়া জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের। অস্কার বিজয়ী সুরকার ড্যানি বয়েলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে তুলে ধরা হবে যুক্তরাজ্যের গ্রামীণ ‘সবুজ ও সমাহিত’ পটভূমি। সত্যিকারের খামারের গবাদি পশুই ব্যবহার করছেন বয়েল। সঙ্গীত পরিচালনায় থাকছেন ইংল্যান্ডের ব্যান্ড ‘আন্ডারওয়ার্ল্ড’-এর বিখ্যাত জুটি রিক স্মিথ ও কার্ল হাইড। যুক্তরাজ্যের গর্ব সিক্রেট এজেন্ট ‘জেমস বন্ড’ও থাকছেন অনুষ্ঠানে। বর্তমান বন্ড ‘ড্যানিয়েল ক্রেইগ’ অভিনীত একটি শর্ট ফিল্ম দেখানো হবে বিশাল পর্দায়। অনুষ্ঠানের শেষ দিকে থাকছে ‘বিটলস’খ্যাত স্যার পল ম্যাককার্টনির গান। যুক্তরাজ্যে ভারতীয় প্রভাব বোঝাতে থাকছে জনপ্রিয় সুরকার এ আর রেহমানের সুর করা একটি পাঞ্জাবি গান। অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন রানি এলিজাবেথ। রানির স্বামী ‘ডিউক অব এডিনবার্গ’ প্রিন্স ফিলিপ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি জ্যাক রগের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সভাপতি সেবাস্টিয়ান কো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের অনেক দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে মশাল প্রজ্বালন করে আনুষ্ঠানিক উদ্বোধনের গুরুদায়িত্ব কে পালন করবেন, তা নিয়ে বরাবরের মতো এবারো রহস্যই থাকছে শেষ পর্যন্ত। এবারের অলিম্পিকে ২৬টি খেলায় ৩০২টি ইভেন্টে ২০৪টি দেশের প্রায় সাড়ে ১০ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন। |