| বর্নাঢ্য বঙ্গমেলার সফল সমাপ্তি |
| নিউজ-বাংলা ডট কম | |
| শুক্রবার, ২০ জুলাই ২০১২ | |
|
(বংগমেলার আরো ছবি দেখতে ছবিটির উপরে ক্লিক করুন) প্রায় ছাব্বিশ ঘন্টার নন স্টপ অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল সেমিনার, পূনর্মিলনী, টক শো, নাটক, চলচিত্র প্রদর্শনী আর মনমুগ্ধকর সাংষ্কৃতিক অনুষ্ঠান দিয়ে। অনুষ্ঠানে দুই বাংলার প্রবাসের শিল্পীবৃন্দ ছাড়াও অংশগ্রহন করে বাংলাদেশ এবং কলকাতা হতে আগত অতিথি শিল্পীবৃন্দ। মহানন্দা এবং ইছামতি মঞ্চে এক যোগে অনুষ্ঠিত নির্মল বিনোদনে আর বাংগালীর জমজমাট আড্ডাতে মেলা প্রাংগন ছিল মুখরিত। প্রথম দিন শিশু কিশোরদের মেধা প্রতিযোগিতা দিয়ে অনানুষ্ঠানিক অনুষ্ঠানের সূচনা হয়। তিনদিন ব্যাপী বংগমেলার উদ্বোধন করে ধ্রুপদের সর্ব কনিষ্ঠ সদস্যা লিয়া মাহমুদ। এরপর ইউএস, বাংলাদেশ এবং ভারতের জাতীয় সংগীত পরিবেশনের পর বিশেষ অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভার্জিনিয়া ডেলিগেট ভিভিয়ান ওয়াটস, কংগ্রেসম্যান গ্যারী কনোলী, স্টেট ডিপার্টমেন্টের এসিস্টেন্ট সেক্রেটারী রবার্ট ব্লেক এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের।ধ্রুপদের পক্ষ থেকে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানের আরো ছবি দেখার জন্য ছবিটির উপরে ক্লিক করুন ৪০ মিনিটের এই অপরূপ সৃষ্টি অডিটোরিয়াম ভর্তি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। রাতে মহানন্দা মঞ্চে দুই বাংলায় সমান জনপ্রিয় আধুনিক গানের শিল্পী শুভমিতার গান আর সামিয়া মাহবুব, এবং পন্ডিত দেবজ্যোতি বোসের খেয়াল পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মেলার দ্বিতীয় দিনের সূচনা ঘটে সকাল এগারোটায় ইয়থ শোর মধ্য দিয়ে। এই দিনে মহানন্দ মঞ্চে উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে ছিল মহিউজ্জামান ময়নার রবীন্দ্র সংগীত, চন্দনা মজুমদারের লালন সংগীত, সফি মন্ডলের বাউল সংগীত, অদিতি মহসীনের রবীন্দ্র সঙ্গীত, ফেরদৌস আরার নজরুল সংগীত। আরো ছিল কলকাতা থেকে আগত নৃত্য শিল্পী সোমনাথ দত্তের একক নৃত্যানুষ্ঠান "আগামীর আহ্বান"। নান্দিকারের "আমার প্রিয় রবীন্দ্রনাথ"। ইছমতি মঞ্চ ছিল আরো জমজমাট। ঢাকা থিয়েটারের শহিদুজ্জামান সেলিম এবং রোজী সিদ্দিকী অভিনীত নাটক "কহে নারীগন" ছিল দর্শক শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্ধু।‘কহে নারীগণ’নাটকের গল্পে গ্রামের সাধারণ মেয়ে, চলচ্চিত্রের এক্সট্রা, হিন্দু গৃহবধূ, মমতাজমহল—এই চারজন নারীকে উপস্থাপন করা হয়। নাটকে রোজী সিদ্দিকীর অভিনয় ছিল হৃদয় স্পর্শী। ইছামতি মঞ্চের বেশীটা জুড়েই ছিল নাট্য উৎসব। অফ কেন্দ্রিক অব বস্টনের "হিংসা সম্পর্কিত ধারা বিবরনী", ম্যাচাসাচুয়েষ্টের নাটক- আবার চাপা পরা মানুষ, ফিলাডেলফিয়ার নাটক আনি চিনি গো চিনি পরিবেশিত হয়। সাথে বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তিকার শিমূল মোস্তফার পরিবেশনা এবং আরো ছিল বিভিন্ন রাজ্য থেকে আগত সংগঠনের অনুষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সুরের ধারা নিউজার্সি, কবিতা এবং গান নিয়ে "শব্দ সুরের সংগপনে"তে অংশ নেয় গ্রেটার ওয়াশিংটনের কাফি খান, সরকার কবিরুদ্দিন, ইকবাল বাহার চৌধুরী, ডরথী বোস, তসলিম হাসান প্রমুখ। আধুনিক গান এবং সেমি ক্ল্যাসিক্যাল গান পরিবেশন করে দেবশ্রী মিত্রা। ছিল সঞ্চিতা দত্ত পরিবেশিত পঞ্চ কবির গান। নজরুল গীতি পরিবেশন করেন অনিলা চৌধুরী এবং শাহনাজ রহমান। সাথে তবলা সংগঠনে ছিল পল ফেবিয়ান গোমেজ শেষদিন মহানন্দা মঞ্চে রবিবারের উদ্বোধন ঘটে নিউজ-বাংলার ব্যবস্থাপনায় এবং পিপল এন টেকের স্পন্সরে আয়োজিত বংগমেলা স্টার-২০১২ প্রতিযোগীতা এবং শুক্রবারে অনুষ্ঠিত ট্যালেন্ট শোর পুরষ্কার বিতরনী। এরপর রিশি ভট্টাচার্যের আধুনিক গান, নিউজার্সির রিদ্ম অব লাইফ এন্ড ড্যান্স, রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্র সংগীত, কলকাতার লোকজ ব্যান্ড গ্রুপ দোহরের প্রানবন্ত পরিবেশনা। ইছামতি মঞ্চে ছিল নর্থ ক্যারোলিনা থেকে আগত শেষের সেদিন, ট্যাগর মিউজিক গ্রুপ (গ্রেটার ওয়াশিংটন) এর শরত চন্দ্রের "ছবি", এবং নান্দিকারের আন্ত আদি অন্ত। প্রতিযোগিতামূলক এই নাট্য উৎসব দর্শকরা প্রান ভরে উপভোগ করে। রবিবারে ইছামতি মঞ্চে আরো ছিল নাশিদ কামাল এবং শংকরের হৃদয় ছোঁয়া গান। রিইউনিয়নঃ বংগমেলার দ্বিতীয় দিনে ১৪ই জুলাই দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের বিশেষ পূনর্মিলনী। বংগমেলার এই আসরে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে আগত গ্র্যাজুয়েটরা তাদের স্মৃতির ভান্ডার খুলে দেয়। রাজ্য থেকে আগত গ্র্যাজুয়েটদের এই পূনর্মিলনী ছিল আনন্দদায়ক। ডিইউ গ্র্যাজুয়েটদের পূনর্মিলনীর পরপরই ছিল জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের পূনর্মিলন। সেমিনারঃ বংগমেলাতে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৪ই জুলাই বিকেল ৪টা-১৫ মিনিটে "Bangladesh in coming decades: prospects, potentials and pitfalls" শীর্ষক সেমিনারে প্যানেলিষ্ট ছিলেন কলোরোডোর ডেনভার ইউনিভার্সিটির ডঃ মোহম্মদ ইরফান, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার ফ্যাকাল্টি ডঃ আরিফ মহিউদ্দিন এবং ওয়াশিংটন ডিসির ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার ডঃ আদনান মোর্শেদ। বাংলাদেশের উন্নয়নের বর্তমান প্রেক্ষাপট এবং আগামীর সম্ভাবনা তুলে ধরেন বক্তারা। এ ছাড়া " brek the barriers",Ancient india এবং ১৫ই জুলাই ছিল ডঃ আব্দুন নুরের পরিচালনায় দুপর ১টায় "জনমে জনমে বাংলা, রহিবো কি বিষ্ময়ে চাহিয়া" দুই প্রজন্মের অংশ গ্রহনে ভিন্নধর্মী সেমিনার। প্রবাসের মুক্ত পরিবেশে বেড়ে উঠা সন্তানরা কিভাবে গড়ে উঠবে, অভিভাবক হিসাবে তাদের দায়িত্বই বা কি এই বিষয়ে বিতর্কমূলক তথ্য বক্তব্যে প্রানবন্ত হয়ে উঠে সেমিনারটি। তিনদিন ব্যাপী এই বংগমেলার মিডিয়া এবং মার্কেটিং পাটনার ছিল আকাশ ভুবন। অনুষ্ঠানের শেষ দিন পার্টনার এবং স্পন্সরদের সন্মাননা প্রদান করা হয়। রবিবার দুপুরে উৎসব প্রাঙ্গনে ঢোলের বাজনাতে জানান দিল মেলা ভাংগার বিষাদের সুর। তবে ঢোলের তালে তালে অতিথি শিল্পী, সংগঠক এবং মেলায় আগত দর্শক শ্রোতারা মেতে উঠে নৃত্য ছন্দে। অবশেষে বিকেল সাড়ে চারটায় ধ্রুপদের পরিবেশনায় সমাপনী অনুষ্ঠানে অপরূপ নৃত্যানুষ্ঠান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তিন দিনের আনন্দ আর সমাপনী অনুষ্ঠানের এক রাশ মুগ্ধতা নিয়ে বংগমেলার সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানের আরো ছবির জন্য এখানে ক্লিক করুন https://picasaweb.google.com/news4bangla/ClosingCeremony?authkey=Gv1sRgCJe45fLIsMTI-AE বংগমেলার আরো ছবি দেখতে এখানে ক্লিক করুন https://picasaweb.google.com/news4bangla/BmelaNEW?authkey=Gv1sRgCKDd7Mqhp8ediwE
|
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |