| মেমোরিয়াল ডে'তে বীরদের শ্রদ্ধা এবং স্মরণ |
| নিউজ-বাংলা ডট কম | |
| মঙ্গলবার, ২৯ মে ২০১২ | |
|
বেদনায় ও গৌরবের ভাস্বরে প্রতি বছরের মতো গতকাল সোমবার ৩১শে মে যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে বা স্মরণ দিবস পালিত হল। যাঁরা দেশের জন্যে তাঁদের প্রাণ বিসর্জন দিয়েছেন, সেই সব বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। পতাকা উত্তোলনে, কুচকাওয়াজে এবং দেশাত্মবোধক চেতনায় স্মৃতিচারনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অগনিত জনগন এই দনটি অতিবাহিত করে। ভার্জিনিয়ার আর্লিংটনে যুদ্ধে যে সব সৈন্য আত্মাহুতি দিয়েছেন তাদের সমাধিস্থল ন্যাশনাল সেমিট্রিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে মেমোরিয়াল ডে'র উদযাপন শুরু হয়। মেমোরিয়াল ডে উপলক্ষে সোমবার ছিল সরকারী ছুটির দিন। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |