| বৈশাখী সাজে সাজো অপরূপা |
| নিউজ-বাংলা ডট কম | |
| বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১২ | |
|
আসছে পহেলা বৈশাখ। বাঙালি সংস্কৃতির অনন্য এক উৎসব মুখরতার প্রতিচ্ছবি হয়ে বাঙালির নবপ্রাণে বাজে নতুন সুর। উৎসবের বর্ণিল পোশাকের আড়ালে বাঙালি নর-নারী সকলেই খুঁজে পায় তার আপন রূপ। বাঙালি নারীর সাজসজ্জার এমন রূপ চিরায়িত। উৎসবের প্রতিটি পরতে পরতে চাই বাঙালিয়ানার ছাপ। পয়লা বৈশাখের দিনটা বাংগালী নারীদের পছন্দ শাড়ি। পাশাপাশি ছেলেরা চেষ্টা করে পছন্দের পাঞ্জাবিটাই বেছে নিতে বৈশাখের এই উৎসব । শাড়িতে চিরায়িত লাল-সাদার প্রাধান্য থাকতেই হবে। একটা সময় ছিল, পয়লা বৈশাখে শাড়ি মানেই গরদ। পরে ব্লকপ্রিন্ট, , বাটিক, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারির নকশা করা সুতি শাড়িগুলো জনপ্রিয় হয়ে ওঠে । পয়লা বৈশাখের শাড়ির সঙ্গে ব্লাউজটিতে থাকতেই পারে লেইসের ব্যবহার। দুটো কারণে লেইস থাকা পারে। প্রথমত, এখন চলছে লেইসের ফ্যাশন আর দ্বিতীয়ত, লেইসের মাধ্যমেই এই উৎসবের ঐতিহ্য তুলে ধরা সম্ভব। শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন লম্বা মপ চেইন বা পেটানো নকশার কোনো গয়না। কানে কানপাশা বা ঝুমকাই বেশি মানাবে। গয়নার নকশায় মোগল এবং ভিক্টোরিয়ান ঘরানার ছোয়াটা থাকতেই পারে। হাতে মোটা বালা, ঝুরা চুড়ি আর মাঝে মাঝে দু-একটা পলার চুড়িও কিন্তু বেশ মানাবে। চুলের সাজে চলতে পারে খোঁপা কিংবা বেণি। বেণিতে কড়ির টারসেল বেঁধে নিলে পাওয়া যাবে উৎসবের আমেজ আর ঐতিহ্যের ছোঁয়া। চুল বেঁধে একপাশে বেলী ফুলের মালা বা লাল-সাদা কম্বিনেশনের গোলাপ, বা অন্য যে কোনো ফুল আটকে নিতে পারেন। কপালে লাল টিপ কিন্তু থাকতেই হবে। তবে টিপটি অবশ্যিই মুখের সঙ্গে টিপ মানানসই হতে হবে। গোল মুখে লম্বা টিপ পরুন আর লম্বাটে মুখে গোল টিপ মানানসই।চাইলে ছোট্ট করে কপালে আলপনার টিপও এঁকে নিতে পারেন। আর মোটা করে কাজল টেনে চোখের সাজে আনতে হবে ষাটের দশকের ছোঁয়া। ঠোঁটের লিপস্টিক একটু গ্লসি হলে ভালো হয়। রঙের ক্ষেত্রে টকটকে লাল রঙের লিপস্টিকই হতে পারে পয়লা বৈশাখের সাজের প্রতীক আর হাতের আঙুলে কিংবা পায়ে আলতা পরাতে পারেন। দিনের সাজে চোখের নিচের পাতায় আইলাইনার বা মাসকারা না লাগানোই ভালো। সারা দিনের মেকআপ ঠিক রাখতে ওয়েট টিস্যু ব্যবহার করুন। ঘেমে যাওয়া ও তৈলাক্ত হয়ে যাওয়া অংশগুলোতে হালকা চাপ দিয়ে নিন। এতে সারাদিন সতেজ থাকবেন। |