উৎসবমূখর পরিবেশে নিউজ বাংলার প্রানবন্ত উৎসব
নিউজ-বাংলা ডট কম   
বুধবার, ০৭ মার্চ ২০১২


নিউজ বাংলার চার বছর পুর্তি উপলক্ষে গত ৩রা মার্চ, শনিবার ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডস্থ কমফোর্ট ইন হোটেলের বলরুমে অত্যন্ত উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো "নিউজ বাংলা উৎসব ২০১২"। হিমেল সন্ধ্যায় মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ডিসির বিভিন্ন শহর হতে বাংলা সংস্কৃতি-প্রেমী আমন্ত্রিতরা  এসে জড়ো হন নিউজ-বাংলার এই জন্মোৎসবে। অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকার প্রবাসী বাংলাদেশীদের স্বতস্ফূর্ত ও আনন্দঘন উপস্থিতি অনুষ্ঠানকে  প্রাণবন্ত করে তোলে। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কিন যুক্তরাস্ট্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাস্ট্রদূত জনাব আকরামুল কাদের। দূতাবাসের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ ও তাঁদের পরিবারবর্গও অনুষ্ঠান দেখতে আসেন।

অনুষ্ঠানের শুরুতে নিউজ বাংলার সম্পাদক সফি দেলোয়ার কাজল স্বাগত বক্তব্য রাখেন। এসময়ে তিনি নিউজ বাংলার যাত্রাপথে সমর্থন প্রদান ও অনুষ্ঠানে আসার জন্য অভ্যাগতদের ধন্যবাদ জানান।

 

এছাড়া তাঁর সহযোগী, তাঁদের পরিবারবর্গ ও লেখকদের সাথে অভ্যাগতদের পরিচয় করিয়ে দেন।

 এই সময় নিউজ-বাংলা লেখকদের মধ্য স্বরচিত কবিতা আবৃত্তি করে আহসান কবীর।



এরপর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব গ্রহন করেন রাশেদা রওনক খান।

জাতীয় সঙ্গীতের পর আনন্দোচ্ছল পরিবেশে একদল ফুলতারা সদস্যের সাথে রাষ্ট্রদূত আকরামুল কাদের সস্ত্রীক জন্মদিনের কেক কাটেন। ফুলতারা সদস্যেরা রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানায়।

 রাষ্ট্রদূত আকরামুল কাদের প্রধান অতি্থির বক্তব্যে নিউজ বাংলাসহ অন্যান্য ইণ্টারনেটভিত্তিক সংবাদ মাধ্যমের  অপরিহার্যতার কথা বলেন। এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ছাড়াও সাহিত্যচর্চায় পৃষ্ঠপোষকতা ও আনন্দ-বিনোদনের মাধ্যমে দেশের সাথে যোগসূত্র স্থাপনে  কার্যকর ভূমিকা রাখার জন্য নিউজ বাংলা পরিবারের প্রশংসা করেন। পরিশেষে, তিনি নিউজ বাংলার অগ্রযাত্রা ও উন্নতি কামনা করেন। মাননীয় রাস্ট্রদূত জনাব আকরামুল কাদের তার বক্তব্যে ইলেকট্রনিক জার্নালিজমের ক্রমবর্ধিত ভূমিকার পরিপ্রেক্ষিতে নিউজ বাংলার অবদানের জন্য বিশেষ অভিনন্দন জানান। তিনি বলেন নিউজ বাংলা শুধু খবর  পরিবেশনে সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্লেষণমূলক লেখনী দিয়ে স্বতন্ত্র ধারাও সৃস্টি করেছে। 

 উৎসবের মূল আকর্ষণ ছিল নিউজ-বাংলার সংবাদ এবং তথ্য ও বিষয় ভিত্তিক টক শো এবং বর্নাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠান। ভিন্ন আংগিকে এবং গ্রন্থনায় উপস্থাপিত  নিউজ-বাংলা উৎসবের এই প্রীতি সমাবেশটি  ছিল এক কথা অনন্য।  একটি মঞ্চে দুইটি অনুষ্ঠানের ধারাবাহিক পরিবেশনায় যে সতন্ত্রধারার সঞ্চালন হয়,হল ভর্তি  দর্শক শ্রোতারা তা দারুন উপভোগ করে। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশের গ্লামারাস মিডিয়া উপস্থাপক, বর্তমানে ওয়াশিংটনে বসবাসরত রাশেদা রওনক খান। অনুষ্ঠানের সূচনা পর্বটি উৎসর্গ করা হয় বাংলাদেশের মহান স্বাধীণতা এবং মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি।



নাইম রহমানের স্মারকপত্র পাঠ,

অদিতি সাদিয়া রহমানের "তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা" কবিতা আবৃত্তি

 আর মেরিনা রহমানের মুক্তিযুদ্ধের গানের মাঝে

উপস্থাপক রাশেদা রওনকের সাথে মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান এবং কাজী টুলুর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত আলাপচারিতার মধ্য দিয়ে এই পর্বটি আলোকিত হয়।

এরপর দিশা এবং জেমাকে নিয়ে তারুন্যের বাংলা চর্চা বিষয়ে


জনাব আলাউদ্দিন আহমেদ এবং শামীম চৌধুরীকে নিয়ে প্রবাসে বাংলাদেশী বলয়ের রাজনীতি,


 ডঃ হাদিয়া আক্তার এবং রিফাত কাদেরকে নিয়ে নারী বিষয়ক,

 প্রবাসে বাংলাদেশী কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ  ডঃ বশির আহমেদ সভাপতি, বাই), নুরুল আমীন নুরু (সাধারন সম্পাদক, বাগডিসি) এবং রেজা মুগনী (পরিচালক বিসিসিডিআই)র অংশগ্রহনে প্রবাসে  বাংলাদেশী কমিউনিটি উন্নয়নে সংগঠনগুলির ভুমিকা এবং


 নিউজ-বাংলার দৃষ্টিতে গ্রেটার ওয়াশিংটনে ২০১১'র সেরা সাংষ্কৃতিক অনুষ্ঠানগুলির পরিচালক এবং সংগঠকদের নিয়ে এবং সব শেষে বিজনেস ফোরামের  আলোচনার মধ্য দিয়ে টক শোটি প্রানবন্ত হয়ে উঠে। সেরা অনুষ্ঠান পর্বে অংশ নেয় কামরুল খান লিংকন (পরিচালক "ঘুড়ি"), শেখ মাওলা মিলন (সংগঠক,"মহাজনের নাও"), প্রিয়লাল কর্মকার (উপহার), আবু মোহম্মদ রুমি (ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী), এবং হিরন চৌধুরী ভূল স্বর্গ)। এ ছাড়া গত বছরের বাশরী নিবেদিত ইছামতির বাকে এবং ফারুকআহমেদের "গানের ছোয়ায় কবিতা"র কথা উল্ল্বেখ করা হয়।



বিজনেস ফোরামে অংশ নেন পিপলস এন্ড টেকের আবু হানিপ, ন্যাশন ওয়াইড ইন্সুরেন্সের মোহম্মদ আলী এবং ই আর সলিউশনের দস্তগীর জাহাংগীর। টক শো গুলি দারুন উপভোগ্য হয়ে উঠে রাশেদা রওনক খানের প্রানবন্ত সঞ্চালনের মধ্য দিয়ে।

টক শো গুলির পাশা পাশি চলে সাংষ্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান আর তিনটি খন্ড নাটক দিয়ে সাজানো ছিল আকর্ষনীয় এই পর্বটি। নিউজ-বাংলায় প্রকাশিত গল্প, ফিচার এবং সংবাদ তথ্য নিয়ে রচিত এই ঘন্ড নাটকগুলি ছিল অনুষ্ঠানের প্রান।


 নিউজ-বাংলয় প্রকাশিত সফি দেলোয়ার কাজলের  ছোট গল্প "হঠাৎ প্রেম" অবলম্বনে এই নাটিকাটিকে অংশ গ্রহন করে সেহজিন এবং তৌহিদ,

২০১১ সালে দেশ বিদেশে আলোচিত চরিত্র ফারজানাকে নিয়ে নিউজ-বাংলায় প্রকাশিত ফিচার অবলম্বনে "কন্যা সাহসিকা"তে অভিনয় করে ডোনা, মেরিনা, রায়হান এলাহী,
সালাউদ্দিন প্রমুখ।

স্ত্রীর জন্মদিনের কথা ভুলে যাওয়ায় প্রেক্ষাপট নিয়ে রাশিয়ার একটি সংবাদ চিত্র নিয়ে আরেকটি ঘন্ড নাটকে অভিনয় করে মাসুদ এবং বেবিনা।  তিনটি ঘন্ড নাটকেরই নাট্যরূপ এবং নির্দেশনায় ছিলেন সফি দেলোয়ার কাজল।

  

সাংষ্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে ফুলতারার কিশোরী প্রতিভা সামিরা আশরাফী,

নৃত্য পরিবেশন করে ফুলতারার অধরা,


জায়রা এবং সামারা। নৃত্য দুইটি কোরিওগ্রাফ করে রুমা খান।



অনুষ্ঠানে আরো নৃত্য পরিবেশন করে বিউটি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল গানের জলসা। এতে সংগীত পরিবেশন করে


আদিল আহমেদ,

দিনা এবং

শিল্পী দম্পতি শাহীন এবং রুবি। তাদের পরিবেশিত গানের মধ্য দিয়ে নিউজ-বাংলার ২০১২ সালের উৎসবের পূর্নতা পায়।  অনুষ্ঠানে তবলা সংগঠনে ছিলেন পল ফেবিয়ান গোমেজ। সুদৃশ্য মঞ্চ সজ্জায় ছিলেন শিবলী সিরাজ।   নিউজ-বাংলার এই  উৎসবের শব্দ সঞ্চালন এবং নিয়ন্ত্রনের দায়িত্বে ছিলেন জামিল খান, প্রজেকশন এবং ভিজিওল এফ্যাক্টের দায়িত্বে লিংকন। এ ছাড়া মঞ্চ ব্যবস্থাপনার বিভিন্ন দায়িত্ব পালন করে প্রিয়লাল কর্মকার এবং জাকি রহমান তমাল।

ইণ্টারনেটভিত্তিক  নিউজ-বাংলা পথ চলা শুরু হয়েছিল ২০০৮ সালে।  এক-পা দু’পা করে চলতে চলতে নিউজ বাংলার চার বছর পূর্ণ হলো। গত চার বছরে এই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশের সমকালীন সংবাদ ছাড়াও মেট্রো ডিসি তথা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের প্রবাসী বাংলাদেশীদের জীবনের কথা আর সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর।। এছাড়াও বিভিন্ন নিয়মিত বিভাগে প্রকাশিত হয়েছে গল্প, কবিতা, মতামত, প্রবাসের চালচিত্র এমনকি সুস্বাদু দেশীয় খাবারের রান্না বিষয়ক লেখা। এছাড়া কিশোর-তরুণদের জন্য রয়েছে বিশেষ শাখা ফুলতারার মেলা। তাই চার বছরের যাত্রাপথে নিউজ বাংলা পেয়েছে শতশত পাঠক, বন্ধু ও শুভানুধ্যায়ী। নিউজ-বাংলার এই ৪র্থ বার্ষিকীতে এই নিউজ-বাংলা উৎসবে এই প্রাপ্তি এবং আগামীর প্রত্যাশাই অনুরিত হয়েছে অনুষ্ঠানে আগত শ্রোতা, দর্শক এবং শুভাকাংক্ষীদের মাঝে।

অনুষ্ঠানের বিষয় ভিত্তিক  বিস্তারিত বিবরণ অচিরেই নিউজ বাংলায় পর্যায় ক্রমে প্রকাশিত হবে।


প্রতিবেদনটি তৈরী করেছেনঃ মোহাম্মদ আশরাফ  হোসেন / সফি দেলোয়ার কাজল

সর্বশেষ আপডেট ( মঙ্গলবার, ১৩ মার্চ ২০১২ )