|
ড্যান ডব্লিউ মোজেনার বাংলাদেশে নয়া মার্কিন রাষ্ট্রদূত |
|
নিউজ-বাংলা ডেস্ক
|
|
মঙ্গলবার, ১৭ মে ২০১১ |
আগামী মাসেই শেষ হচ্ছে বাংলাদেশে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির তিন বছরের মেয়াদ। সহসাই নিজ দেশে ফিরে যাচ্ছেন তিনি। ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি প্রভাবশালী এই দেশটির নতুন রাষ্ট্রদূতের দূতের নাম ঘোষণা করেছেন। পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম ড্যান ডব্লিউ মোজেনার।
মোজেনার বাংলাদেশে খুবই পরিচিত মুখ। নব নিযুক্ত রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজের প্রফেসর হিসাবে কর্মরত। এর আগে তিনি এঙ্গোলায় রাষ্ট্রদূত, জাম্বিয়ায় উপ-মিশন প্রধান ও পররাষ্ট্র দফতরের দক্ষিণ আফ্রিকা বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে শুনানিসহ সকল আনুষ্ঠানিকতা শেষে আগামী জুনে তিনি ঢাকায় আসবেন। |
|
সর্বশেষ আপডেট ( শুক্রবার, ২০ মে ২০১১ )
|