| জয়ার নতুন বিয়ে |
| নিউজ-বাংলা ডেস্ক | |
| মঙ্গলবার, ১৭ মে ২০১১ | |
|
চাঁদমুখো অভিনেত্রী-মডেল জয়া আহসান। তার অপরূপ সৌন্দর্যে এবং অভিনয় শৈলীতে মুগ্ধ হয়েছেন অনেকেই। আবার অনেককেই অন্ধ করে দিয়েছেন এ চাঁদ সুন্দরী অভিনেত্রী। জয়ার অন্ধভক্তদের জন্য একটি চমকপ্রদক খবর। আবার বিয়ে করেছেন জয়া আহসান। এবারের বর আনকরা অনেকটাই অপরিচিত স্বল্পভাষী সুবোধ যুবক তরুণ নির্মাতা মেজবাউর রহমান সুমন। নাটকপাড়ায় এ নিয়ে এখন টাটকা আলোচনা। যদিও জয়া কিংবা সুমন কেহই বিয়ের কথা স্বীকার করেনি। তথাপিও বিষয়টি সত্য বলেই নিশ্চিত করেছেন সূত্র। তবে বিয়ের কথা স্বীকার না করাতে ধূম্রজাল কিছুটা থেকেই যাচ্ছে।মাস দুয়েক আগে জয়ার সাথে তার বিজ্ঞাপন নির্মাতা এবং মডেল স্বামী ফয়সালের ডিভোর্স হয়। নাটকপাড়ার দুষ্ট লোকেরা বলছেন, ফয়সালকে ডিভোর্স দিয়ে জয়া নিজের তৃতীয় বিবাহবন্ধন ছিন্ন করল এবং সুমনকে বিয়ে করার মধ্য দিয়ে তার চতুর্থ বিয়ে পূর্ণ হল। তবে এই তথ্যগুলো শুধুই গুঞ্জন এবং সত্যিই অবাক করার মতো। গুঞ্জনের এই সূত্র জানিয়েছে, জয়া প্রথম বিয়ে করেছিলেন এক ব্যবসায়ীকে। এরপর তিনি বিয়ে করেন এক সাংবাদিককে। তৃতীয়বার তিনি বিয়ে করেন ফয়সালকে। সবমিলিয়ে জয়াকে ঘিরে আবৃত রয়েছে এক রহস্য বলয়। তবে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। সূর্যের আলোর ঝাঁঝে একদিন বরফ গলবেই। তাই সত্যতা নির্ধারণের দায়িত্ব সময়ের উপরেই ছেড়ে দেওয়া যেতে পারে। তবে চাঁদমুখীর অন্ধভক্তদের মতো অনেক শুভাকাংক্ষীর প্রত্যাশা, সবই মিথ্যা হোক। সুস্থদের মতো স্বাভাবিক মানসিকতা হোক তার। বিনিময়ে শুদ্ধ মন নিয়ে মুগ্ধ হয়ে সবাই দেখতে চায় 'ডুবসাঁতার', 'গেরিলা'র মতো আরও অনেক ছবিতে তার অনবদ্য অভিনয়। |
|
| সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ ) |