| বেশির ভাগ আমেরিকান চায় নারী সেনারা যুদ্ধ করুক |
| নিউজ-বাংলা নিউইংল্যান্ড ব্যুরো | |
| বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১১ | |
|
বেশির ভাগ আমেরিকান চায় নারী সেনারা যুদ্ধ করুক। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে মহিলাদের যোদ্ধা ইউনিটগুলোতে রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও উর্দি পরে তাদের সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার প্রতি আমেরিকানদের জোরালো সমর্থন রয়েছে। গতকাল ৩১শে মার্চ বৃহস্পতিবার প্রকাশিত এক নতুন জনমত জরিপে সেটি বেরিয়ে এসেছে। কানেকটিকাটের কুইনিপিয়াক ইউনিভার্সিটির পোলিং ইনস্টিটিউটের জনমত জরিপে দেখা গেছে, ৬৭ শতাংশ ভোটদাতাই নারী সেনাদের সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার পক্ষে। অন্যদিকে ২৯ শতাংশ তার বিরোধিতা করেছে। নারী ও পুরুষ উভয় শ্রেণীর ভোটদাতাই একই হারে বর্তমান বিধি-নিষেধ পরিবর্তনের জন্য মত দিয়েছে। তবে ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত পরিচালিত জরিপে দেখা যায়, তরুণ আমেরিকানরাই পরিবর্তনের শক্তিশালী সমর্থক। যাদের বয়স ১৮ থেকে ৩৪ তাদের ৮১ শতাংশ এবং যাদের ৫৫ বছরের বেশি বয়স তাদের ৫৫ থেকে ৩৮ শতাংশ নারী সেনাদের যুদ্ধে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ তুলে দেওয়ার পক্ষে। যুক্তরাষ্ট্রের ভোটার তালিকাভুক্ত ২ হাজার ৬৯ জনের ওপর জনমত জরিপ চালানো হয়। |
|
| সর্বশেষ আপডেট ( শুক্রবার, ২০ মে ২০১১ ) |