| কানেকটিকাটে পিঠা মেলায় প্রবাসী বাংলাদেশিদের ঢল |
| নিউজ-বাংলা- নিউইংল্যান্ড ব্যুরো | |
| সোমবার, ১৪ মার্চ ২০১১ | |
|
বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহাসিক সংষ্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিতি করানোর লক্ষে কানেকটিকাটে মহাসমারোহে গত ১২ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়েছে প্রথম পিঠা মেলা। ম্যানচেষ্টারের বেমোন্ট ইন হোটেলে প্রথমবারের মত অনুষ্ঠিত এ দেশী পিঠার উৎসবে নেমেছিল প্রবাসী বাংলাদেশিদের ঢল। কানেকটিকাটের ৪ শতাধিক প্রবাসী বাংলাদেশি একত্রে মিলিত হয়ে দেশি পিঠার স্বাদ গ্রহনসহ আনন্দ উপভোগ করেন।
দেশি পিঠার বড়ই স্বাদ,খাইলে মেটে মনের সাধ’ এই শ্লোগানে স্থানীয় প্রবাসী বাংলাদেশী মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত এবারের পিঠা মেলায় বাংলাদেশিদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে রকমারী পিঠাসহ শাড়ী-কাপড় ও জুয়েলারীর বেচাকেনা।
মেলায় সর্বাধিক বিক্রিত পিঠাগুলোর মধ্যে ছিল-ভাঁপা পিঠা,তেল পিঠা,ফুল পিঠা, নারকেল পিঠা,খেজুর পিঠা, ফুলঝুরি পিঠা,জিলাপী পিঠা, মেরা পিঠা,চিতই পিঠা,পাটিশাপটা পিঠা ও সমুচা পিঠা। এছাড়াও মেলায় চটপটি ও ঝাল মুড়ি বিক্রি করা হয়। পিঠার গুনমান,সাজসজ্জা,পরিমান ও সংখ্যার দিক বিবেচনা করে প্রতিযোগীতাও অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় কৌশলী ইমা প্রথম, লাবণ্য দ্বিতীয় ও পালমা তৃতীয় স্থান অধিকার করে পুরুস্কার লাভ করেন।
পিঠার স্টল নির্বাচনে বিচারকদের দায়িত্ব পালন করেন-ডা.গাজী গোলাম রসুল,ইঞ্জি.আমিরুজ্জামান টুটুল,ইঞ্জি.আব্দুর রহমান তুহিন, রিয়েল স্টেট ব্যবসায়ী রফিকুল আলম ও বিপুল সরকার। সঙ্গীত একাডেমী (বাংলা ভুবন)-এর পরিচালক কৌশলী ইমার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। একাডেমীর ছাত্র-ছাত্রীরা একে একে পরিবেশন করেন সঙ্গীত ও নৃত্য। এতে অংশ গ্রহন করেন যথাক্রমে- মেহনাজ,ব্লেস,ব্রেন্ডা,এশা,মাইশা,উৎসব,শ্রেষ্ঠ,অর্ঘ্য,আঞ্জুম,বর্ষা,মাহী,শারলি,পুজা,ছানা,ব্রিয়ানা ও সুখ।
দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন-নাজমুস রশিদ সেবা,লিটন গ্রেগরী,ফরিদা খাঁন,রশিদা আখন্দ লাকী ও সমকালীন সঙ্গীত শিল্পী কৌশলী ইমা। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন হারুন আল রশিদ। উপস্থিত দর্শক-শ্রোতাদের সামনে মজার কৌতুক পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন ডা.গাজী গোলাম রসুল ও ইঞ্জিনিয়ার আমিরুজ্জামান টুটুল। অনুষ্ঠানের শেষ প্রান্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সাবেক সা.সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল। দীর্ঘদিন পর বৈচিত্রময় ও ব্যাতিক্রমধর্মী এই অনুষ্ঠানে উপচেপড়া মানুষের ভিড়ে স্থান সংকুলান দেখা দেয়।
পিঠা মেলায় কানেকটিকাটের বিভিন্ন পেশার নারী-পুরুষসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা রশিদ লুনা। অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিশু-কিশোর ও সঙ্গীতশিল্পীদের হাতে পুরুস্কার তুলে দেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কবি ও সাহিত্যিক আব্দুর রশিদ খাঁন, ডা.গাজী গোলাম রসুল,সাবেক স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক তালুকদার,ময়নুল হক চৌধুরী হেলাল,ইঞ্জি.আমিরুজ্জামান টুটুল,হারুন-আল রশিদ,ইঞ্জি.আব্দুর রহমান তুহিন,কবির আখন্দ,মুনিম খাঁন,বিপুল সরকার ও মাসিউল আলম চৌধুরী সোহেল। অনুষ্ঠান শেষে সঙ্গীত একাডেমীর পরিচালক ও সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা নিউজ-বাংলাকে বলেন,তার একক প্রচেস্টায় কানেকটিকাটের ম্যানচেস্টারে ২০০৬ সালে তিনি সঙ্গীত একাডেমী নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। হার্টফোর্ড ও ম্যানচেস্টারে প্রায় ১৫/১৬ জন বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে তিনি স্বরলিপির প্রশিক্ষনসহ গান তুলে দিতে সক্ষম হয়েছেন। তার প্রশিক্ষনপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা মঞ্চে একাই হারমোনিয়ামে গান গাইতে পারেন। কৌশলী ইমা আরও জানান, নিজের সব কিছুই উজাড় করে তিনি বিলিয়ে দিচ্ছেন শিশু-কিশোরদেরকে। সঙ্গীতের সকল শাখাতেই তিনি তালিম দিচ্ছেন। শিশু-কিশোরদেরকে বাংলা গান শেখানোর পাশাপাশি তিনি বাংলা ভাষা শেখান ও বাংলা অক্ষরজ্ঞান দিয়ে থাকেন। কৌশলী ইমা তার সঙ্গীত একাডেমী কে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান। এজন্য তিনি প্রবাসী সকল বাংলাদেশি ভাই-বোনদের সাহায্য ও সহযোগিতা কামনা করছেন। যাদের প্রচেষ্টা ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়েছে তারা হলেন- কৌশলী ইমা, মেরুনা খাঁন শম্পা, ফারহানা রশিদ লুনা,নাসিমা আহসান,লিলি গমেজ,ববি সরকার ও হেনা দাস। এছাড়াও যারা স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন- এসএমবি ফ্যাশন, দেশি গ্রোসারী, মেইন স্ট্রীট ইনভেস্টমেন্ট,টি-মোবাইল ওয়ারলেস,বার্তা সংস্থা বাংলা প্রেস,ডা.সাইদুর রহমান,ডা.গাজী গোলাম রসুল ও গাজী নারগিস,যুক্তরাষ্ট্র আ.লীগের সা.সম্পাদক হেলাল ইউ.করিম ও জোবায়দা করিম, আহমেদ আহসান মেহেদী ও রুমানা হক,ইঞ্জি.আমিরুজ্জামান টুটুল ও কাকলী,ময়নুল হক চৌধুরী হেলাল ও রিনি চৌধুরী,বিপুল সরকার ও ববি,প্রশান্ত দাস ও হেনা,খোকন ও রোজী,সুবাস গোমেজ ও লিলি। |
|
| সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ ) |