| বিশ্ব তাকিয়ে বাংলাদেশের পানে |
| নিউজ-বাংলা ডেস্ক | |
| মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০১১ | |
![]() স্বপ্ন আর স্বপ্ন থাকছে না। সত্যিই হতে যাচ্ছে স্বপ্ন। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামীকাল (১৭ই ফেব্রুয়ারী) বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দশম আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠছে। এটি স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয়, গৌরবময় দিন।সারাবিশ্ব তাকিয়ে থাকবে এ দেশের পানে। আনন্দে ভাসবে পুরো জাতি। আগামীকালই তা পূরণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতদিন অন্য দেশে বিশ্বকাপ হতো আর টিভি পর্দার দিকে চেয়ে থাকতে হতো। এবার বাংলাদেশেই বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন। দেশ স্বাধীন হওয়ার পর বহু আন্তর্জাতিক ক্রীড়ানুষ্ঠান হলেও বিশ্বকাপের মতো দুনিয়া কাঁপানো আসর এবারই প্রথম। দেশবাসীর এ নিয়ে উত্তেজনার শেষ নেই। সব কিছুরই অবসান ঘটতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। আগামীকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষণা অনুযায়ী বিশ্বকাপের ইতিহাসে এটিই হবে সবচেয়ে জমকালো অনুষ্ঠান। তবে পরিতাপের বিষয় নিজ দেশে থেকেও অনেক দর্শকই দুনিয়া কাঁপানো এই উদ্বোধনী অনুষ্ঠানের ইতিহাসের সাক্ষী হতে পারবেন না। কারণ নিরাপত্তা, অনুষ্ঠান ও ভিআইপিদের নিমন্ত্রণের কারণে ৩০ হাজার আসন বিশিষ্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাত্র সাড়ে ৭ হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন। যারা পারবেন না, তাদেরও হতাশার কিছু নেই। কারণ নিজ দেশে বিশ্বকাপ হচ্ছে এটা ১৬ কোটি মানুষের গর্ব। সবচেয়ে বড় কথা এক অনুষ্ঠানকে ঘিরে বিশ্ব চেয়ে থাকবে বাংলাদেশের দিকে। ৩০ লাখ শহীদের বিনিময়ে পাওয়া বাংলাদেশের এর চেয়ে গৌরবের দিন আর কী হতে পারে। |
|
| সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ ) |