| শর্টফিল্মের শুভ মহরত অনুষ্ঠিত |
| নিউজ-বাংলা ডেস্ক | |
| বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০১১ | |
| প্রবাসের আলোচিত শিল্পী আকা বাবুলের লেখা ও চিত্রনাট্য নিয়ে তিনটি শর্টফিল্মের শুভ মহরত অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার জ্যাকসন হাইটস-এর জুইস সেন্টারে। ছবিগুলি হচ্ছে ডব্লিাউ ডব্লিাউ ডব্লিাউ পূর্বতন ডটকম, জলরঙ এবং রসকদম। ছবি তিনটির প্রযোজক জ্যাকসন হাইটসের ব্যবসা প্রতিষ্ঠান তরঙ্গ ভিডিও। ছবিগুলোর পরিচালনায় থাকছেন এনায়েন করিম বাবুল ও রাশেদ আহমেদ। মূল ভূমিকায় অভিনয়ে রয়েছেন মৌসুমী বিশ্বাস ও টনি ডায়েস। আগামী তিন থেকে চার মাসের মধ্যে ছবি তিনটি মুক্তি পবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তিনটি ছবির প্রথমটি রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে, দ্বিতীয়টি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এবং তৃতীয়টি প্রবাস জীবনের নানা অসংগতি নিয়ে। | |
| সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ ) |