মন্দা সত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে
নিউজ-বাংলা ডেস্ক   
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০১০
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা পরিস্থিতি সত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশাব্যাঞ্জক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিন এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্ল্যাক। সম্প্রতি দক্ষিন এশিয়ার দেশ সমূহের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন ছিল এবং  নতুন বছরের গতিপ্রকৃতি কি হবে এই প্রসংগে এক টেলি-কনফারেন্সে রবার্ট ও. ব্ল্যাক এই কথা বলেন।  রবার্ট ও. ব্ল্যাক বাংলাদেশ কে মডারেট মুসলিম দেশ হিসাবে উল্লেখ করে আরো বলেন, গত সেপ্টেম্বর মাসে  নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে অংশ নিয়েছি। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে বিশেষ সাফল্য প্রদর্শনের জন্যে এমডিজি এওয়ার্ড প্রদান করা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক কিছু দ্বিপাকি চুক্তির কথা উল্লেখ করে সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্ল্যাক বলেন, এ দুটি দেশের মধ্যে গত এক বছরে সম্পর্কে যুগান্তকারী উন্নয়ন ঘটেছে। তার ফলে ঐ দুটি দেশের মানুষও উপকৃত হবেন। খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, বিশ্বস্বাস্থ্য, সন্ত্রাস নির্মূল এবং গণতন্ত্রের উন্নয়নে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র পরস্পরের সহযোগী হিসেবে কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ আপডেট ( শুক্রবার, ২০ মে ২০১১ )