| ২০৫০সালে সংখ্যা দাঁড়াবে সাড়ে ৪০কোটি |
| বাংলাপ্রেস,নিউইয়র্ক থেকে : | |
| মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০১০ | |
| বিশ্বে অভিবাসীর সংখ্যা ৬৮ শতাংশ বেড়ে ৪০ কোটি ৫০ লাখে দাঁড়াবে।আগামী ৪০ বছরে এ সংখ্যক অভিবাসীর সংখ্যা বাড়বে।এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উঠতি অর্থনৈতিক দেশগুলো হবে নতুন অভিবাসীদের গন্তব্যস্থল। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) তাদের বার্ষিক প্রতিবেদনে গতকাল এ কথা জানান। প্রতিবেদনে বলা হয়, 'বিশ্বে ইতিমধ্যে আগের যেকোনো সময়ের চেয়ে অভিবাসীর সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে তাদের সংখ্যা ২১ কোটি ৪০ লাখ। আগামী ২০ বছর একই হারে বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ অভিবাসীর সংখ্যা দাঁড়াবে ৪০ কোটি ৫০ লাখ।' আইওএম-এর দাবি, উন্নয়নশীল দেশগুলোতে উল্লেখযোগ্য হারে দক্ষ জনশক্তি বৃদ্ধি এবং উন্নত দেশগুলোতে জনশক্তি বুড়িয়ে যাওয়ায় অভিবাসীর সংখ্যা বাড়ছে। আইএমও জানায়, ২০২৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর দক্ষ জনশক্তি বেড়ে যাবে। এর সংখ্যা শিল্পোন্নত দেশগুলোর মোট জনশক্তি থেকে বেশি হবে। আর অভিবাসী শ্রমিকদের গন্তব্য হবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উদীয়মান অর্থনৈতিক দেশগুলো। বর্তমানে অভিবাসীদের পছন্দের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অভিবাসীর সংখ্যা চার কোটি ২৮ লাখ। অর্থাৎ বিশ্বের মোট অভিবাসীর ২০ শতাংশের বাস যুক্তরাষ্ট্রে। এ ছাড়াও অভিবাসীদের পছন্দের তালিকায় রাশিয়া, জার্মানি, সৌদি আরব, কানাডা, ব্রিটেন, স্পেন, ভারত ও ইউক্রেনের নাম আছে। | |
| সর্বশেষ আপডেট ( শুক্রবার, ২০ মে ২০১১ ) |