ইউএস সেন্সাস ব্যুরোতে জামাল হাসানের বিশেষ সন্মাননা
নিউজ-বাংলা ডট কম   
শুক্রবার, ০১ অক্টোবর ২০১০

মুলধারায় বাংলাদেশী আমেরিকানদের পেশাগত সাফল্যের কোন আনন্দ সংবাদ আমাদেরকে গৌরবান্বিত করে নিঃসন্দেহে। এমনি একটি আনন্দ সংবাদ দিয়েছেন ম্যারীল্যান্ডের হাওয়ার্ড কাউন্টি নিবাসী বাংলাদেশী আমেরিকান জামাল হাসান।   ইউএস সেন্সাস ব্যুরোর পরিচালকের দপ্তর থেকে পেশাগত সাফল্যের জন্য জামাল হাসান প্রশংসা পত্র এবং মেরিট সার্টিফিকেট অর্জন করেন। ২০১০ সালের সেন্সাস প্রশ্নাবলীর বাংলা ভাষায় ভিডিও সিরিজ নির্মানে আসামান্য দক্ষতা এবং সাফল্য বিনির্মানের জন্য তাকে সন্মানে ভুষিত করা হয়। উল্লেখযোগ্য যে এ বছরেই ইউএস সেন্সাস ব্যুরো বিশ্বের ষাটটি ভাষায় সেন্সাসের প্রশ্নাবলীর ভিডিও প্রজেকশনের উদ্যোগ গ্রহন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিষয়ে স্মাতকোত্তর জামাল হাসান গত আট বছর ধরে ইউএস সেন্সাস ব্যুরোতে লাইব্রেরী বিভাগে কর্মরত। এ ছাড়া তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে বেতার সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। একজন মুক্তমনা কলামিষ্ট হিসাবেও তিনি সুশীল সমাজে পরিচিত।
সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ )