| জিয়া কর্ণেল তাহেরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন :আনোয়ার হোসেন |
| আনিস আহমেদ, ওয়াশিংটন ডিসি | |
| সোমবার, ৩০ আগস্ট ২০১০ | |
|
কর্নেল তাহেরের ভাই অধ্যাপক ড আনোয়ার হোসেনের সাক্ষাতকার এক সময়কার মুক্তিযোদ্ধা এবং পঁচাত্তরের ৭ই নভেম্বরের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্ণেল আবু তাহেরকে ১৯৭৬ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফাঁসি দিয়ে মৃত্যু দন্ড দেওয়া হয় ।
সম্প্রতি কর্নেল তাহেরের স্ত্রী এবং তাঁর ভাই ঐ মামলা ও দন্ডের যৌক্তিকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট আবেদেন করেছেন। কর্নেল তাহেরের ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড আনোয়ার হোসেন , যিনি নিজেও ১৯৭৫ সালের ঐ ঘটনায় কারাদন্ড ভোগ করেছিলেন , ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী আদালতের রায়ে বাতিল হওয়ায় তাঁরা এখন কর্নেল তাহেরের ঐ হত্যার এবং সংশ্লিষ্টদের কারাদন্ড দেওয়ার বিষয়ে প্রয়্জেনীয় নথিপত্র দেখতে চাইছেন। |
|
| সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ ) |