বিসিসিডিআই এর শিশু-কিশোর মেধা প্রতিযোগিতা র দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
সফি দেলোয়ার কাজল   
বুধবার, ২১ মে ২০০৮

গত ১৮ই মে রবিবার সকাল দশটা থেকে দুপুর দুই টা অবধি আর্লিংটনস্থ ওয়াল্টার রীড রিক্রিয়েশন সেন্টারে বাংলাদেশ কমিউনিটি ডেভেলাপমেন্ট ইঙ্ক( বিসিসিডিআই) এর আয়োজনে ৫ম বার্ষিক শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

 

২০০৪ সাল থেকে বিসিসিডিআই এর বার্ষিক অনুষ্ঠান- উপহার বাংলাদেশ মেলার আঙ্গিনায় নিয়মিত ভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। দ্বিতীয় পর্বের এই প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল বাংলা বানান, বাংলা আবৃত্তি, নাচ এবং গান।

প্রথমেই অনুষ্ঠিত হয় প্রথমবারের মত প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত "বাংলা বানান" প্রতিযোগিতা। প্রানবন্ত এই প্রতিযোগিতা প্রতিযোগীদের পাশাপাশি উপস্থিত অভিভাবক এবং আগত অতিথিবৃন্দ উপভোগ করে। বাংলা স্কুলের বাংলা শিক্ষিকা শামিমা আক্তার ডেইজীর পরিচালনায় এই পর্বের বিচারকের দায়িত্ব পালন করেন ডঃ সোয়েব চৌধুরী, মিসেস লিজা এবং মিসেস রুমা।

এরপর অনুষ্ঠিত হয় বাংলা আবৃত্তি প্রতিযোগিতা। আবৃত্তি প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন বিসিসিডিআই এর প্রধান প্রকল্প বাংলা স্কুলের বিকল্প বাংলা শিক্ষিকা মিসেস মায়া এবং বিচারকের দায়িত্ব পালন করেন শামীম চৌধুরী, মিসেস নাজমা, আনিস আহমেদ।

এরপর অনুষ্ঠিত হয় নাচ এবং সব শেষে ছিল গানের প্রতিযোগিতা। এই পর্ব দুইটি পরিচালনার দায়িত্বে ছিল আরিফুর রহমান স্বপন এবং বিচারকের দায়িত্ব পালন করে মিতু গঞ্জালভেজ এবং শামিমা বিশ্বাস (নৃত্য) এবং রুমা ভৌমিক, কামাল মোস্তফা এবং ডরথী বোস।

 

আগামী ২৪ শে মে শনিবার বিকেল তিনটায় প্রতিযোগিতার শেষ পর্ব- চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উপহার বাংলাদেশ মেলার মুল অনুষ্ঠান স্থল থমাস জেফারসন মিডল স্কুলে এবং বিকেল পাচটায় উপহারের মুল মঞ্চে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরনী অনূষ্ঠান।

 

 

 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৬ আগস্ট ২০০৮ )