আগামী ১১ই মার্চ আইন মন্ত্রীর সম্বর্ধনা
নিউজ বাংলা ডেস্ক   
মঙ্গলবার, ০৯ মার্চ ২০১০
আগামী ১১ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়  ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডস্থ কমফোর্ট ইন হোটেলে ওয়াশিংটন ডিসিতে সফররত বাংলাদেশের আইন মন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ এবং এটর্নী জেনারেল মাহবুবে আলমের সন্মানে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ওয়াশিংটন মেট্রো এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপই এই সম্বর্ধনা সভায় যোগ দিবে বলে জানা গেছে।