শব্দের ধারাপাত
লিলি হালদার, কোলকাতা   
রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০

এক্কাদোক্কা খেলতে খেলতে
পাঠশালা
নামতা পড়েছি পাঠশালার উঠোনে
মাথার উপরে আকাশের চাঁদোয়া
ধ্বনি পৌঁছায়-গ্রাম থেকে গ্রামে

 

মা বলেছিলেন
পড়াশুনা করো
শব্দে জাদু আছে,
সঠিক উচ্চারণে আত্মশুদ্ধি হয়।

ফাঁকি দেইনি কোনোদিন
কতদিন অভূক্ত
শুকনো মুখে
বই-এর পাতায় শব্দ খুঁজেছি
মনে মনে উচ্চারণে
শব্দের খেলা খেলেছি।

সত্যি কি জীবনের গতি
নদীর মতো হয়!
কতো প্রান্তর
উঁচু নীচু পথ
অবশেষে,
নীল মাছেরা এসে হাত ধরে নিয়ে যায়।

মাথার উপরের আকাশেরে চাঁদোয়া
ধ্বনি পৌঁছেছিলো
গ্রাম থেকে গ্রামে
ফাঁকি দিইনি কোনোদিন
শুদ্ধতা ছিলো।

শব্দের ধারাপাত
বৃস্টি ঝরে যায়
ভিজে ভিজে ভীষণ শীত
একটা বসন্ত  চায়।

সর্বশেষ আপডেট ( রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০ )