মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow জমকালো আয়োজনে ৩ দিনের অরল্যান্ডো ফোবানা সম্মেলন
জমকালো আয়োজনে ৩ দিনের অরল্যান্ডো ফোবানা সম্মেলন প্রিন্ট কর
শামীম আহমেদ, অরল্যান্ডো থেকে   
রবিবার, ০২ সেপ্টেম্বর ২০১২

 

বর্ণাঢ্য আয়োজনে ফ্লোরিডার অরল্যান্ডোস্থ ওয়ার্ল্ডগেইট রিসর্ট হোটেল এন্ড কনভেনশন সেন্টারে  অনুষ্ঠিত হল ফোবানার একটি অংশের ২৬তম বাংলাদেশ সম্মেলন।


 গত ৩১ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৭টায়  তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন ফোবানা স্টিয়ারিং কমিটির নেতারা। বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা এবং চয়নিকা শিল্পীগোষ্ঠী আয়োজিত এ সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশী আজ অরল্যান্ডো ফোবানায় যোগ দিয়েছেন। সম্মেলনের শুরুতে মূল মঞ্চে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ফোবানা কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।

 সম্মেলন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের উপ-সহকারী মন্ত্রী ড. অ্যালিসা আয়ার্স গণতন্ত্র ও শাসন প্রাতিষ্ঠা এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাংলাদেশের উন্নয়নের ঘনিষ্ঠ অংশীদার যুক্তরাষ্ট্র।

 তিনি এই প্রসংগে বলেন কয়েক মাস আগে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফর তার প্রমাণ। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণসহ সকল উন্নয়ন কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। যুক্তরাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশীদের অবদানের প্রশংসা করে তিনি নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি চর্চার পাশাপাশি তাদেরকে যুক্তরাষ্ট্রের মূলধারার সঙ্গে আরো বেশি করে সম্পৃক্ত হয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন।

 এই উদ্বোধনী ফোবানা স্টিয়ারিং কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অরল্যান্ডো ফোবানার চেয়ারম্যান মুরাদ কে ঠাকুর, আহ্বায়ক খালেদ খোদা, সদস্য সচিব বাবুল হাই, যুগ্ম আহ্বায়ক সাইফুল ভূঁইয়া দুলু, মোয়াজ্জেম ইকবাল, উপদেষ্টা আজম চৌধুরী, কিউ এম নুরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনের পর বাংলাদেশ থেকে আগত বিউটি দাশ, পুলক এবং যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী এম এ শোয়েব, ফারজানা পপিসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া এ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিত, পার্থ বড়-য়া, কনকচাপা, আরফিন রুমি। 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates