মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow ১৫ই সেপ্টেম্বর প্রিয়বাংলার বর্নাঢ্য পথ মেলা
১৫ই সেপ্টেম্বর প্রিয়বাংলার বর্নাঢ্য পথ মেলা প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
বুধবার, ২৯ আগস্ট ২০১২

গ্রেটার ওয়াশিংটনের নতুন সংগঠন প্রিয় বাংলা ইঙ্কের আয়োজনে আগামী ১৫ই সেপ্টেম্বর শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৭টা পর্যন্ত আর্লিংটনের ২৯০০ সাউথ নাইন স্ট্রীট আয়োজন করছে পথ মেলা। "সেলিব্রেশন অব লাইফ" স্লোগানে প্রিয়বাংলার এই পথ মেলা সাজানো হয়েছে নতুন আংগিকে। বর্নাঢ্য "মাল্টি কালচারাল" নন স্টপ সাংষ্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে মিনা বাজার এবং সেবামূলক নানা কর্মসূচী।

পথ মেলার প্রধান আকর্ষন বাংলাদেশের তারকা শিল্পী এস আই টুটুল এবং ফোক গানের রানী শাহনাজ বেলী। সাথে থাকছে ইন্টার ন্যাশানাল পারফর্মিং আর্ট গ্রুপের দশটি সংগঠনের মনমুগ্ধকর পরিবেশনা। আর অনুষ্ঠান জুড়ে থাকবে গ্রেটার ওয়াশিংটনের প্রায় প্রতিটি সাংষ্কৃতিক গ্রুপের মনমাতানো পরিবেশনা। জীবনের জয়গান গেয়ে অনেক সময় এবং যত্ন করে সাজানো হচ্ছে অনুষ্ঠানমালা। গত ১৯শে মে তে নতুন সম্ভাবনা নিয়ে আত্মপ্রকাশের পর থেকে প্রিয় বাংলার এক ঝাক তরুন এবং কর্মঠ কর্মী বাহিনী নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে বৃহত্তর পরিসরে এই পথ মেলাকে উৎসব মুখর করে তুলতে।  আর্লিংটন কাউন্টি বোর্ডের কালচারাল এফেয়ার্স ডিভিশনের সাথে যৌথ প্রচেষ্টায় পথ মেলাতে বাংলা সংষ্কৃতির রূপ এবং গন্ধকে আন্তর্জাতিক সাংষ্কৃতিক বলয়ে তুলে ধরার প্রয়াস রয়েছে অনুষ্ঠানের আংগিকে।

সংগঠনের নির্বাহী পরিচালক প্রিয়লাল কর্মকার জানান  এই পথ মেলাকে  সার্বিক অর্থে  সফল করে তোলার জন্য সর্বাত্মক প্রয়াস চলছে। তিনি গ্রেটার ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীদের এই পথ মেলায় ব্যাপকভাবে অংশ গ্রহনের আহ্বান জানান।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates