মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow ফোবানায় ইন্টারন্যাশনাল মাইম এম্বাসাডার অব বাংলাদেশ
ফোবানায় ইন্টারন্যাশনাল মাইম এম্বাসাডার অব বাংলাদেশ প্রিন্ট কর
(জাহান হাসান, একুশ মিডিয়া, লসএঞ্জেলেস)   
বুধবার, ২৯ আগস্ট ২০১২

কাজী মশহুরুল হুদার প্রদর্শনী

আগামী লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত ফোবানায় (ফোর্ড লডারডেল) ইন্টারন্যাশনাল মাইম এম্বাসাডার অব বাংলাদেশ হিসেবে পরিচিত কাজী মশহুরুল হুদা তিনদিন ব্যাপী (৩১ সে আগস্ট, ১লা ২রা সেপ্টেম্বর) ২০১২ বিশেষ প্রদর্শনী হবে |

 আন্তর্জাতিক মূকাভিনয় শিল্পী  জনাব  মশহুরুল হুদা ১৯৭৫ সাল থেকে মুকাভিনয়ের উপর চর্চা করে আসছেন এবং বিগত ৩০ বসর যাবত হলিউডে আধুনিক মুকাভিনয়ের উপর পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করছেন | আমেরিকায় মাইম শিল্পী হুদা তার শিল্প জগতে নিজস্ব ধারা ও স্টাইল নির্মান করে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন | নতুন যুগের মূকাভিনেতা হিসাবে তিনি তার শিল্প স্বত্বাকে  নিও মাইম হিসেবে আখ্যায়িত করেছেন এবং নিও মাইম এন্ড মুভমেন্ট থিয়েটার কোম্পানি তৈরী করেছেন | ২০১২ তে পারফরমেন্স ট্যুর শুরু হচ্ছে ফোবানা প্রদর্শনীর পরপর | হুদার নিও মাইমকে নিজস্ব ব্রান্ডে প্রচলনের জন্য ওয়ার্ল্ড প্রিমিয়ার শো আন্তর্জাতিকভাবে শুরু করবেন ইউ এস এ ট্যুর শেষ হওয়ার সাথে সাথে |


একুশ মিডিয়ার প্রধান সম্পাদক জাহান হাসানের সাথে দেওয়া এক সাক্ষাতকরে তিনি বলেন, নিও মাইম এন্ড মুভমেন্ট বিমূর্তভাবে আর্ট ভিক্তি করে নির্মিত, তবে নাটকীয় ও চলমান পেন্টিংস বা ভাস্কর্য শিল্পের সম্বনয়ে  জাদুকরিতা রয়েছে | তিনি কথা প্রসঙ্গে বলেন যে, আমেরিকান সংস্কৃতি ট্রেডিশনের পরিবর্তে তাকে ভাংচুরের মাধ্যমে তাকে নতুন অবয়বকে অধিক পছন্দ করে | যুগের সময়ের সাথে সাথে তাল রেখে নতুনত্বের সৃষ্ঠি তাদের বেশি পছন্দনীয়. ট্রেডিন্যাল মাইম সেক্ষেত্রে পুরাতন ফ্যাশনের কালচার | বাংলাদেশী আমেরিকান হিসাবে নতুন আর্ট তাকে এই সৃষ্টির প্রতি আকৃষ্ট করেছে |  ট্রেডিন্যাল মাইমের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেনযে, মডার্ন যুগে কি কেউ মুঘল ড্রেস পরে চলাচল করে? সাদা মুখের  পেসটোমাইম এ যুগের তদরূপ | হুদার নিও মাইম আধুনিক নৃত্য এবং থিয়েটারের বর্ডার লাইন হিসাবে আখ্যায়িত করেছেন, যা তৈলচিত্র এবং কবিতা মুডে উদ্ভাসিত হয়ে উঠে |


কাজী মশহুরুল হুদা, বাংলাদেশে মডার্ন মাইম শিল্পের প্রসার সৃষ্টির জন্য শিল্পকলা একাডেমিতে গত জানুয়ারী ২০১২তে একটি ওয়ার্কসপ ও সেমিনার করেছেন | ২০১১ তেও মুকাভিনয়ের উপর আরেকটি  ওয়ার্কসপ শিল্পকলা একাডেমির আমন্ত্রণে করেছিলেন | মূকাভিনয় জগতে কাজী  মশহুরুল হুদা বাংলাদেশের গর্ব তথা আন্তর্জাতিকমানে আমেরিকাতেও. দ্যা আমিরিকান নিও মাইম এন্ড মুভমেন্ট থিয়েটার কোম্পানির মেটাফরসিস, জেনেসিস, সিমবায়সিস প্রমুখ হলিউড এন্টারটেনমেন্ট জগতে ভূয়সী প্রশংসা অর্জন করেছে, যেগুলো তিনি আগামী ফোবানাতেও প্রদর্শন করবেন বলে জানিয়েছেন

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates