News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২৩ মে ২০১৩, বৃহস্পতিবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow আটলাণ্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের বনভোজন
আটলাণ্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের বনভোজন প্রিন্ট কর
আটলাণ্টিক সিটি থেকে এবিএম নিউজ:   
বুধবার, ২৯ আগস্ট ২০১২

 গত ২৮ই আগষ্ঠ বুধবার আটলাণ্টিক কাউণ্টির এসটল মেনর পার্কে নিউজার্সির সাউথজার্সীতে বসবাসরত  বাংলাদেশীদের অন্যতম সংগঠন বেঙ্গল ক্লাবের বার্ষিক বনভোজন ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।

 

সাউথজার্সীর অন্যতম পুরনো এই সংগঠনের পিকনিকটি ২০১২ সালের শেষ পিকনিক হওয়ার কারনে বিপুল পরিমান বাংলাদেশীর সমাগম ঘটে এই পিকনিকে।বেঙ্গল ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলায় সকাল ১১টার মধ্যে সাউথজার্সীর বিভিণ্ণ সিটি থেকে বাংলাদেশীরা এসে পৌঁছলে পুরো পিকনিক স্থল বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়।এবারের বনভোজন ও মিলনমেলার শুভ উদ্বোধন করেন ক্লাবের সভাপতি রানা কবির,সাধারন সম্পাদক ফারুক হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এরপর শুরু হয় চিকেন বারবিকিউ। সুস্বাদু এই চিকেন বারবিকিউ চলতে থাকে বিকেল তিনটা পর্যন্ত। তারপরেই খেলাধুলার পর্ব শুরু হয়।খেলাধুলার পর্ব পরিচালনায় ছিলেন আজিজুলল ইসলাম ফেরদৌস।বিভিন্ন বয়সী ছেলেমেয়ে, পুরুষ-মহিলাদের দৌড় প্রতিযোগিতাসহ, মহিলাদের বালিশ খেলা এবং পুরুষদের ফুটবল খেলা ছিল উল্লেখযোগ্য। খেলা শেষে বনভোজন ও মিলনমেলার নেতৃবৃন্দ সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় সুস্বাদু ও রুচিসম্মত মধ্যাহ্ন ভোজ আপ্যায়ন করান সবাইকে। স্থানীয় বাংলাদেশী শেফ সেণ্টুর সুনিপূন হাতে তৈরী খাবার খেয়ে সকলে তার রাণ্ণার ভূয়সী প্র্রশংসা করেন। মধ্যাহ্ন ভোজ শেষে আর্কষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।আর্কষণীয় র‌্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল টিভি । পরিশেষে পার্কে এসে বনভোজন ও আনন্দ মেলাকে স্বার্থক ও সফল করার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন ক্লাবের সভাপতি রানা কবির,সাধারন সম্পাদক ফারুক হোসেন মনির হোসেন, মনির হোসেন সিনিয়ার এবং পাপলু চৌধুরী।এছাড়াও আরও যে সকল ব্যবসায়িক প্র্রতিষ্ঠান বনভোজন সফল ও স্বার্থক করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates