News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২৩ মে ২০১৩, বৃহস্পতিবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow নুহাশপল্লীটিতে ঈদ করলেন ম্যারীল্যান্ড প্রবাসী কাজল
নুহাশপল্লীটিতে ঈদ করলেন ম্যারীল্যান্ড প্রবাসী কাজল প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
মঙ্গলবার, ২১ আগস্ট ২০১২

প্রায়ত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্বপ্নের ঠিকানা নুহাশপল্লীটিতে ঈদের দিনটি ছিল অন্যরকম এক অনুভুতিতে মাখা। সকালে ঈদের দিনে ভোরের নরম আলোর স্পর্শে হুমায়ুন আহমেদ বিহীন এই এই নুহাশ পল্লীর   সবুজ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। নুহাশপল্লীতে শাওন- নিষাদ ও নিনিতদের সাথে ঈদ করেছেন ম্যারীল্যান্ড থেকে বাংলাদেশে ঈদ করতে আসা বিশিষ্ট ব্যবসায়ী মোহম্মদ কাজল।


উল্লেখযোগ্য যে ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন আহমেদ একবার ম্যারীল্যান্ডে বেড়াতে আসেন। তখন জনাব তার তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। ম্যারীল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থানে প্রিয় লেখককে নিয়ে ঘুরেছেন অনেক।  হুমায়ুন আহমেদও পছন্দ করেছিলেন অনেক। এই সময় সময় এখনও স্মৃতির ভেলায় ভাসছে।

তাই দেশে যেয়েও প্রিয় লেখকের প্রতি ভালবাসা থেকে ঈদের দিনটি কাজল কাটালেন নুহাশপল্লীতে। সকালে ঈদের নামাজ আদায়ের পর শাওন,  নিষাদ-নিনিত এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কাটিয়েছেন কিছুটা সময়।  নুহাশ পল্লীর সেই  লিচুতলা। সেখানেই মাটির ঘরে শুয়ে আছেন হুমায়ূন আহমেদ। 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates