নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২

 
Bangla Font Help

নিউজ-বাংলা

নিউজ-বাংলা এখন ফেইস বুকে

বিস্তারিত

বসন্ত উৎসব-২০১৩

আয়োজনেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম (ডুয়াফি)
তারিখঃ ১১ই মে, শনিবার
সময়ঃ বিকেল ৫টা
স্থানঃ Margaret scweinhaut senior center
1000 Forest glen road, Silver spring MD 20901

মহাজনের নাও

আয়োজনেঃ বাল্টিমোর প্রবাসী
তারিখঃ ১২ই মে, রবিবার
সময়ঃ ৩টা
স্থানঃ Johns Hopkins school of medicine
Turner  Auditorium
720 Rutland Avenue
Baltimore, MD 21205
যোগাযোগঃ মোঃ নকিব উদ্দিন
৪১০-৪৪০-৭৬১৭

সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে

গীতল নৃত্য নাট্যঃ

জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল

উপহার বাংলাদেশ মেলা

আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬

বার্ষিক পিকনিক


আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1,  Shelters B & C.


নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
 সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

 

সিন্ডিকেট

সুডোকু

মূলপাতা
আনন্দঘন পরিবেশে গ্রেটার ওয়াশিংটনে ঈদ উদযাপিত প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
সোমবার, ২০ আগস্ট ২০১২

উত্তর আমেরিকার মুসলমানদের সাথে মেট্রো ওয়াশিংটনের বাংলাদেশী কমিউনিটি আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করল আজ ১৯শে আগষ্ট । চাঁদ রাত থেকেই শুরু হয় ঈদের আয়োজন। সন্ধ্যায় শেষ রমজানের ইফতার শেষে অনেকেই বেড়িয়ে পড়ে চাঁদ রাতের ঈদ বাজারে। ডিজে অথবা লাইফ মিউজিকের কলতানের মাঝে এই চাঁদ রাতের ঈদ বাজার গুলিতে ছিল উপচে পড়া ফির। কেনা কাটার পাশাপাশি অনেকেই মেহেদী অংকনে রাংগিয়েছে হাত। সকালে দল বেঁধে ঈদের নামাজ আদায় শেষে সামাজিক আপ্যায়নের গভীর রাত পর্যন্ত মেতে ছিল।

গ্রেটার ওয়াশিংটনে বাংলাদেশী মুসলমানদের ব্যবস্থাপনায় পরিচালিত ভার্জিনিয়ার আর্লিংটনের বায়তুল মোকারম মসজিদে এবং বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই) এর আয়োজনে ভার্জিনিয়ার ম্যানাসাসস্থ ফোর পয়েন্ট শেরাটনে প্রধান জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশী মুসলমানরা অংশগ্রহন করে। এ ছাড়া দারুল হুদা, দারুল হিজরা, এডাম সেন্টার, নুর মসজিদ, ম্যারীল্যান্ডের মুসলিম কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে ঈদের নামাযে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশ গ্রহন করে।

  
 বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)র ব্যবস্থাপনায় ম্যানাসাসস্থ ফোর পয়েন্ট শেরাটন হোটেলে দুইটি জামাতে  বিপুল সংখ্যক  বাংলাদেশী মুসলমানরা অংশগ্রহন করে।  নামাজে ইমামতি করেন ডঃ সুলতান আহমেদ এবং জনাব গাউস আহমেদ । জনাব সুলতান ঈদের নামাজের খুতবায় ধর্মীয় কু সংষ্কার নিয়ে বিস্তারিত আলাপ করেন।  সমকালীন বিষয় নিয়ে তার খুতবা জামাতে উপস্থিত সকলের কাছে প্রসংসিত হয়।

বাই এর এই ঈদের নামাজ মুলত বাংলাদেশী কমিউনিটি পরিসরে অনুষ্ঠিত হওয়ায় এখানকার ঈদের  জামায়েতে একটা ভিন্ন আমেজের গন্ধ থাকে। প্রায় সকলেই পারিবারিক পরিমন্ডলে এখানে সমবেত হয়। ফলে এখানে নামাজের পাশাপাশি সামাজিক আপ্যায়নে এক উৎসবমুখর পরিবেশে বিরাজ করে।

 নামাজের পরে মিষ্টি মুখ আর আনন্দ আড্ডা আর সৌহার্দপূর্ণ সম্প্রীতির বন্ধনে আলোকিত হয়ে উঠে হোটেলের আংগিনা। যা ঈদের আনন্দের মাত্রাকে করে তোলে আরো মোহনীয়। 

বাই'র ঈদ জামাতের আরো ছবি  দেখতে এখানে ক্লিক করুন

 ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বায়তুল মোকারম মসজিদে সকাল আটটা, নয়টা,  দশটায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন  মসজিদের ইমাম মাওলানা হাফেজ আবুল হাসান।

মুনাজাতে বাংলাদেশ এবং বিশ্ব মুসলিমের মংগল কামনা করে মুনাজাত করা হয়। নামাজের পরে এ বাড়ী ও বাড়ী  ঘুরে ঘুরে প্রবাসী বাংগালীরা  ঈদের সৌহাদ্যে মেতে উঠে। নানা বর্ণের নতুন কাপড় পরে সাজ পিয়াসী নারী-পুরুষ ছেলে মেয়েরা সবাই মেতে ছিল আনন্দে।  ঈদের এই দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে এবার বিগত দিনগুলির চেয়ে ছিল আরো বর্ণিল। তবে পরের দিন আবার যথারীতি কাজে বেরুবার তাড়াতে ঈদের এই সামাজিক আয়োজনগুলি ছিল কিছুটা সংক্ষিপ্ত।

তা সত্ত্বেয় ভার্জিনিয়া প্রবাসী কন্ঠ শিল্পী সীমা খানের বাসায় ঈদ প্রীতি সমাবেশটি  ছিল ব্যতিক্রমী।   শুধু ঈদের পরিপাটি সাজে কিংবা সুস্বাদু প্রীতি ভোজে বা জমজমাট আড্ডাতেই সীমিত ছিল না এই ঈদ আসর।

আয়োজন ছিল গানের জলসার।  ঈদের এই জলসাকে ঘিরে সীমা খানের আনন্দ ভুবনটি সাজনো হয়েছিল ঈদের  পরিপাটি সাজে।

 জলসা আর আনন্দ আড্ডায় সময় বয়ে চলে, অতিথিরা বাড়ী ফেরে  এক রাশ আনন্দ অনুভুতি নিয়ে।

 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

লগইন বক্স






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

A professional services and  IT training firm.

Details

IT LINK

 

বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com

 

যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973

 বিস্তারিত

বিস্তারিত

ইমা কৌশলীর সিডি এলবাম

  

বিস্তারিত

 

 অন্যান্য পত্রিকা



 


 

 

আনু মুহাম্মদের সাথে কিছুক্ষন

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

 

 বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।

বিস্তারিত ...
 

প্রধানমন্ত্রীর ‘পিপলস এ্যামপাওয়ারমেন্ট’প্রস্তাব সর্ব সম্মতিক্রমে পাশ

 জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates