নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২

 
Bangla Font Help

নিউজ-বাংলা

নিউজ-বাংলা এখন ফেইস বুকে

বিস্তারিত

বার্ষিক পিকনিক


আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1,  Shelters B & C.

একতারা ক্রিকেট কাপ-২০১৩

তারিখঃ ২২-২৩শে জুন
স্থানঃ Newington heights park
8415 heller road, Lorton, VA 22079

নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
 সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

উদয়ন নিবেদিত
ফিউশন-২০১৩

তারিখঃ ৭ই সেপ্টেম্বর, শনিবার
সন্ধ্যাঃ ছয়টা
স্থানঃ পরে জানানো হবে

প্রিয় বাংলা পথমেলা ২০১৩

Date:Sat,September 14
Time: 11:00 AM-7:00 PM 

Street Location:

3000 9th Street South, Arlington, VA 22204

(Between S. Walter Reed Dr. and S. Highland Rd)

 

সিন্ডিকেট

সুডোকু

মূলপাতা
সবার ঘরে পৌঁছে যাক ঈদের সওগাত প্রিন্ট কর
তৈয়বুর রহমান টনি, নিউ ইয়র্ক   
সোমবার, ২০ আগস্ট ২০১২

নিউ ইয়র্ক জামাইকার মসজিদ “জামাইকা মুসলিম সেন্টারের”উদ্দ্যোগে বিশাল ঈদ জামাত।

 আজ পবিত্র ঈদুল ফিতর। এক মাস টানা রোজা পালনের আনন্দ ও অনাবিল পরিতৃপ্তি নিয়ে মুসলিম উম্মাহ ঈদ পালন করছে। ঈদ মানে আনন্দ। এই আনন্দ ইবাদতকেন্দ্রিক ধারণাপ্রসূত এমন এক পবিত্র আমেজ সৃষ্টি করে, যা অন্য কোনো বিনোদন সংস্কৃতি থেকে আশা করা যায় না।

ঈদ বাংলীর জাতীয় উৎসব। নিউ ইয়র্ক এর বাঙ্গালী অধুষ্যিত এলাকা জামাইকায় অবস্হিত মসজিদ জামাইকা মুসলিম সেন্টারের উদ্দ্যোগে মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর এর জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা স্কুলে। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। নামাজ এবং মুনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মীর্জা আবু জাফর বেগ। সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত এই ঈদ জামাতে প্রায় দশ হাজরেরও বেশী মুসল্লী পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। এই ঈদ জামাতে অংশ নিয়ে ছিল নিউ ইয়র্ক কমিউিটির বহু গন্যমান্য ব্যক্তিবর্গ। মুসলমানদের উদ্দেশ্য শুভচেছা বক্তব্য দেন কংগ্রেস পদপ্রার্থী গ্রেস মেং। মুসলিম পরিবারের সদস্যরা নানা রঙের পাজামা পাঞ্জাবি শাড়ী সালওয়ার কামিজ পরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য দল বেঁধে নামাজ আদায় করে। নামাজ শেষে একে অন্যের সাথে কোলাকোলির মাধ্যমে পবত্রি ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। রকমারি খাবারের আয়োজন বাহারি পোশাক পরিধান আর আত্মীয়পরিজন, পাড়া-পড়শির সঙ্গে দেখা-সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রকাশ ঘটে এ মহেৎসবের। টেলিফোনের মাধ্যমে স্বদেশে বসবাসরত তাদের আত্নীয়স্বজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে অনেকে। এদিনে অনেকেই কবরস্থানে গিয়ে মৃত পিতা-মাতা, আত্মীয়-পরিজনের রুহের মাগফিরাত কামনা করেন। আবহমানকাল ধরে এই জনপদে ঈদ উদযাপন হয়ে আসছে। ধনী-গরিব নির্বিশেষে ঈদের আনন্দ ভাগ-বাটোয়ারা করে নেয়ার যে মনলোভা দৃশ্য চোখে পড়ে তার দৃষ্টান্ত বিরল। পুরো রোজার মাস ধরে মুসলিম উম্মাহর সদস্যরা শুধু রোজার উপবাসই পালন করেন না, স্বজন-প্রিয়জন সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে ইফতার করার বেহেশতি সুখ উপভোগ করেন। ইফতার সংস্কৃতি এখন জাতীয় জীবনকেও প্লাবিত করেছে। তাই ঈদ গতানুগতিক কোনো আনন্দ অনুষ্ঠান নয়, ইবাদতকেন্দ্রিক এক অতুলনীয় ব্যবস্থা, যার কোনো উপমা হয় না। ঈদ একটি আনন্দোৎসব। এ আনন্দোৎসব তখনই তাৎপর্যময় হয়ে ওঠে যখন তা একটি সর্বজনীন রূপ নেয়। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হয়। এখানে ধনী-গরিবের ভেদাভেদ নেই। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ভেতর দিয়েই ঈদের আনন্দ খুঁজে নিতে হয়। আজ একটি দিনের জন্য হলেও ধনী-গরিব সবাই দাঁড়িয়েছে এক কাতারে। আজ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে ঈদের আনন্দ। ভুলে যেতে হবে সব বৈষম্য, সব ভেদাভেদ। সবার ঘরে পৌঁছে যাক ঈদের সওগাত। আলিঙ্গনের ভেতর দিয়ে সবাই ভুলে যাক হিংসা-বিদ্বেষ। আমাদের ঘরে ঘরে ফিরে আসুক শান্তি ও সমৃদ্ধি। বিস্তৃত হোক সম্প্রীতি ও সৌহার্দ্য। দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত হোক দেশ। ঈদুল ফিতরে এটাই আমাদের কামনা। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Comments  

 
#1 hapyBangla News Paper 2012-08-21 10:30
সবাইকে ঈদের শুভেচ্ছা ।
Quote
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

লগইন বক্স






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

A professional services and  IT training firm.

Details

IT LINK

 

বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com

 

যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973

 বিস্তারিত

বিস্তারিত

ইমা কৌশলীর সিডি এলবাম

  

বিস্তারিত

 

 অন্যান্য পত্রিকা



 


 

 

আনু মুহাম্মদের সাথে কিছুক্ষন

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

 

 বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।

বিস্তারিত ...
 

ধ্রুপদের নতুন নাটকঃ শেক্সপীয়রের হ্যামলেট অবলম্বনে দর্পণ

গ্রেটার ওয়াশিংটনের সৃজনশীল সামাজিক-সাংষ্কৃতিক সংগঠন ধ্রুপদের আয়োজনে মঞ্চে আসছে শেক্সপীয়রের ‘হ্যামলেট’অবলম্বনে নাটক- দর্পণ। আলী যাকের রচনা ও নির্দেশনায় ঢাকার অন্যতম প্রধান নাট্যদল-নাগরিক বাংলাদেশের মঞ্চে আনেন ‘দর্পণ’।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates