মূলপাতা arrow বিনোদন arrow বিনোদন arrow চীনা সুন্দরীর মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট
চীনা সুন্দরীর মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
সোমবার, ২০ আগস্ট ২০১২

 
বিশ্বসুন্দরীর মুকুট এবার উঠলো চীনা সুন্দরীর মাথায়। এবারের প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছেন চীনের উ ওয়েনজিয়া। কোনো চীনা সুন্দরীর এটা দ্বিতীয়বার বিশ্বসুন্দরীর খেতাব জয়। ২০০৭ সালে ঝ্যাং জিলিন এ সম্মান অর্জন করেছিলেন।

এবারের আয়োজনে প্রথম রানার-আপ হয়েছেন ওয়েলসের এলিজাবেথ মুল্ডস। দ্বিতীয় রানার-আপ হয়েছেন অস্ট্রেলিয়ার জেসিকা মিশেল। ২৩ বছরের উ সঙ্গীতের ছাত্রী। ইচ্ছা একদিন সঙ্গীতের শিক্ষক হবেন। এবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আয়োজক ছিলো মঙ্গোলীয় নগরী অরডোস। চীনের অন্যতম ধর্নাঢ্যদের নগরী এটি।

 
< পূর্বে   পরে >
Free Joomla Templates