| আগামীকাল যুক্তরাষ্ট্রে ঈদ |
|
| নিউজ-বাংলা ডট কম | |
| শনিবার, ১৮ আগস্ট ২০১২ | |
|
আগামীকাল ১৯শে আগষ্ট রবিবার উত্তর আমেরিকার প্রায় সর্বত্র ঈদ উদযাপিত হবে। পবিত্র ৩০ রোজার সিয়াম সাধনার পর ঈদ উত্তর আমেরিকাসহ মুসলিম বিশ্বে বয়ে আনছে খুশির বার্তা। প্রবাসী বাংলাদেশী পরিসরে এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বায়তুল মোকারম মসজিদে সকাল আটটা, নয়টা, দশটায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকারম মসজিদ কমিটি ঈদ মোবারক জানিয়ে মসজিদের উন্নয়নে দান করার জন্য অনুরোধ জানিয়েছেন। (Checks are payable to BIC and can be sent to the above address.BAITUL MUKARRAM MOSJID (BIC)2116 S. Nelson St. Arlington, VA) বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)’ র আয়োজনে ভার্জিনিয়ার ম্যানাসাসস্থ ফোর পয়েন্ট শেরাটন (10800 Vandor Lane, Manassas, VA)-এ এই ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায় এবং পরেরটি সকাল সাড়ে দশটায়। নামাজে ইমামতি করবেন ডঃ সুলতান আহমেদ এবং জনাব গাউস আহমেদ। এ ছাড়া দারুল হুদা, দারুল হিজরা, এডাম সেন্টার, নুর মসজিদ, ম্যারীল্যান্ডের মুসলিম কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে ঈদের নামাযে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশ গ্রহন করবে। দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মুসলমানসহ যুক্তরাষ্ট্রের মুসলমানরা এই সব জামাতে অংশগ্রহন করবে বলে আশা করা যাচ্ছে।
|
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|