মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow ভার্জিনিয়া আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত
ভার্জিনিয়া আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত প্রিন্ট কর
বাবুল নকরেক , আব্দুস সাত্তার। রেজা মুগ   
শনিবার, ১৮ আগস্ট ২০১২

জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ই আগস্ট বুধবার ভার্জিনিয়ার ৫১৫৭, লী হাইওয়ে, আর্লিংটন, ভিএ-২২২০৯-স্থ “দেশি স্পাইচ”  এর মিলানায়তনে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মহফিলের আয়জন করা হয়।

  

ভার্জিনিয়া স্টেট  আওয়ামী লীগ সভাপতি জনাব রফিক পারভেজ এর সভাপতিত্বে অনুষ্টিত এ শোক সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউ এস এ আওয়ামি লীগ এর উপদেষ্টা   জনাবা জাহানারা হাসান।  ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ এর সেক্রেটারী-র জি আই রাসেল এর অনুপস্থিতিতে জয়েন্ট সেক্রেটারী-১ জনাব মোঃ শফিউল আলম এর পরিচালনায় বিশেষ অথিতি ছিলেন এট্রনী আলামগীর।

  সমাবেশে গভীর শোক এবং শ্রদ্ধার নিমগ্ন প্রানে বক্তারা ১৫ই আগষ্ট বংগবন্ধু হত্যা এবং  ২১শে আগষ্টে গ্রেনেড হামলা-হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। সমাবেশে বংগবন্ধুর জীবনীর উপর আলোচনা করা হয় এবং যুদ্ধাপরাধীদের ত্বরিত বিচারের দাবীতে পবিত্র রমজানের সন্ধ্যায় অনুষ্ঠিত এই শোক সমাবেশে সুপ্রিম কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত পঁচাত্তরের ১৫ আগস্টের ঘাতকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্র ও কানাডায় আত্মগোপন করে রয়েছে তাদের বাংলাদেশে নিয়ে বিচারের সংকল্প ব্যক্ত করা হয়।

এ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি জনাব আবুল হাশেম আহাম্মেদ, সহ-সভাপতি জনাব আনোয়ার উল আযীম, সহ-সভাপতি জনাব মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারী রেজা মুগনি, ট্রেজারার জাকির হুসেন সহ আরও অনেকে।  অনুষ্ঠানে আরো ম্যারীল্যান্ড স্ট্যাট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম জিয়াউদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ।

 এটর্নি আলমগীর তাঁর বক্তব্যে বলেন, '১৫ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস এবং একই সাথে কলঙ্কময় দিন। যতদিন  বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকর করা না হচ্ছে ততদিন জাতি তাঁর কলংকের দায়মুক্ত হতে পারছে না। যে সকল খুনিরা এখনো পালিয়ে বিভিন্ন দেশে র‍য়েছে তাদের অনতিবিলম্বে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এটা করা না হলে জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে বেইমানী করা হবে।' তিনি সবাইকে তাঁর জীবনী পড়ারও পরামর্শ রাখেন।

 প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাহানারা হাসান বলেন, 'বঙ্গ বন্ধুর তুলনা বঙ্গ বন্ধুই। তিনি দেশ ও দেশের মানুষকে যে ভালোবাসা দিয়েছেন, তাঁর ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না। তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর সব চেয়ে বড় শক্তি হলো তিনি মানুষকে ভালোবাসেন; আবার সব থেকে বড় দুর্বলতাও হলো তিনি দেশের মানুষকে খুব বেশি ভালোবাসেন। আমরা যদি এই মহান নেতার জীবনী না পড়ি, তবে আমরা কখনই তাঁকে মূল্যায়ন করতে পারব না।'

 বক্তব্য শেষে বঙ্গবন্ধুকে নিয়ে কবি মহাদেব সাহার লেখা কবিতা আবৃত্তি করেন শেখ হাফেজ।,

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates