|
নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২ |
নিউজ-বাংলা এখন ফেইস বুকে
বিস্তারিত
সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে
গীতল নৃত্য নাট্যঃ
জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল
উপহার বাংলাদেশ মেলা
আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬
বার্ষিক পিকনিক

আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1, Shelters B & C.
একতারা ক্রিকেট কাপ-২০১৩
তারিখঃ ২২-২৩শে জুন
স্থানঃ Newington heights park
8415 heller road, Lorton, VA 22079
বাগডিসির বার্ষিক পিকনিক
আয়োজনেঃ বাংলাদেশ এসোশিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি
তারিখঃ ২২শে জুন
স্থানঃ পরে জানানো হবে।
নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

| আটলাণ্টিক সিটিতে জাতীয় শোক দিবস পালিত |
|
| এবিএম নিউজ, আটলাণ্টিক সিটি | |
| শনিবার, ১৮ আগস্ট ২০১২ | |
|
গত ১৫ই আগষ্ট বুধবার আটলাণ্টিক সিটির শালিমার রেষ্ঠুরেণ্টে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযত মর্যাদায় পালন করা হয় সাউথজার্সী মেট্র্রো আওয়ামীলীগের পক্ষ থেকে । জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সূচীতে ছিল কোরআন তেলওয়াত, গীতা পাঠ, ইফতার এবং আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন সাউথজার্সী মেট্র্রো আওয়ামীলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া এবং সাবেক সাধারন সম্পাদক জসীম উদ্দিন সভা পরিচালনা করেন । জাতীয় শোক দিবসের এই সভায় ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট শাহাদাতবরনকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং তাদের প্রতি শ্রদ্দা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ জাতীয় সংসদের পার্লামেণ্টারী ষ্টেণ্ডিং কমিটি অব এসটিমেটের চেয়ারম্যান , বরগুনা উপজেলার বর্তমান সংসদ সদস্য ও বরগুনা ডিসট্রিক আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সম্ভু এম.পি, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ডঃ সরওয়ার জাহাঙ্গীর।শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ জামান, এনাম চৌধুরী,ফারুক তালুকদার, শওকত আলী শিমুল,মোঃ বেলাল,উত্তম দাস,রেজাউল ইসলাম খালেদ,আবদুর রফিক, বিশিষ্ঠ সাংবাদিক এবং সাউথজার্সী মেট্র্রো আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শাহীন্, পূলক বড়ূয়া, আবু নসর মিনার, আবদুল গফূর মিয়া, নূর মোহাম্মদ, মোঃ কামাল হোসেন, শামসুল আলম, সাব্বির হোসেন ভূঁইয়া, মোঃ কাউছার, বীর মুক্তিযোদ্দা আবু তাহের ভূইয়া, আবু জাফর ভূইয়া, নুরুন্নবী চৌধুরী শামীম, সিরাজ ভূইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তাগন বলেন, মৃত্যু যাকে বাঙ্গালী জাতির কাছ থেকে আলাদা করতে পারেনি, সেই বাঙ্গালী জাতির হাজার বছরের সেই শ্রেষ্ঠ পুরুষ, যিনি পাকিস্তানী উপনিবেশিক শাসন শোষনের বিরুদ্ধে বাঙ্গালী জাতিকে মুক্তির সংগ্রামে দীক্ষিত করে বলেছিলেন “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। যার আর্বিভাব না হলে বাঙালী জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি হতে পারতনা, সেই মহান নেতা, বাঙালীর স্বাধীনতা সংগ্রামের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধান অতিথী ধীরেন্দ্র দেবনাথ সম্ভু এম.পি, বলেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রি, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন একটি শোষন মুক্ত সমাজ, কৃষক শ্রমীক, মেহনতী মানুষের মুক্তি এবং একটি অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনার কারনে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন হতে চলেছে যা অতিতের কোন সরকারের পক্ষে সম্ভব হয়নি।একজন দিন মজুরের আয় ৩/৪ কেজি চাউলের দামের চেয়ে বৃদ্দি পেয়ে ১৫/১৬ কেজি চাউলের দামের সমান হয়েছে।গ্রামে গ্রামে অর্থনৈতিক বিপ্লব সাধিত হয়েছে।কুইক রেণ্টালের মাধ্যমে বিদ্যুৎ খাতে যে অগ্রগতি সাধিত হয়েছে তার সূফল পাওয়া যাবে আগামী বছর থেকে। জননেত্রী শেখ হাসিনা যে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি তার অধিকাংশই পূরন করতে পেরেছেন বলে তিনি উল্লেখ করেন ।তিনি বলেন একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা উপহাস করে বাংলাদেশকে বলেছিলেন “তলা বিহীন ঝুড়ি” আজ যখন তারাই(ড্যান মাজিনা) আবার বলেন আগামী দশ বছরের মধ্যে বাংলদেশ এশিয়ার অন্যতম অর্থনৈতিকভাবে সমৃদ্দশালী দেশে পরিনত হবে তখনি বুঝা যায় বাংলাদশ কিভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। তিনি বিরোধী দল বিএনপির সমালোচনা করে বলেন তারা হিটলারের মত জাতীয়তাবাদে বিশ্বাসী, পদ্না সেতুর দূর্নীতি বিএনপির কারসাজি এবং সাজানো নাটক, তিনি আরও বলেন জামাত শিবিরের সহযোগী এই দলটি বাঙ্গালী জাতির ২৪ বছরের আত্নত্যাগকে অস্বীকার করে এদের হাতে দেশ ও জাতি কখনও নিরাপদ নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারও নির্বাচনে জয়ী হতে হবে। প্রবাসীদের সহযোগীতার মাধ্যমে এই জয় ত্বরান্বিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন ২০১৪ সালের নির্বাচন হবে বাঙ্গালী জাতির ক্ষুধা দারিদ্র থেকে মুক্তির নির্বাচন। এই নির্বাচনে জয়ী হওয়ার জন্য দেশে এবং প্রবাসে সকল আওয়ামীলীগ নেতা কর্মীদেরকে ঐক্যবদ্দভাবে কাজ করে যেতে হবে।স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদেরকে উদ্দেশ্যে তিনি বলেন আওয়ামীলীগ বড় দল হিসাবে মতদ্বৈধতা থাকতে পারে। কিন্তু জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আওয়ামীলীগের সকল নেতা কর্মীদেরকে এক্যবদ্দভাবে কাজ করতে হবে।বাংলাদেশের রাজনীতিতে তার অসামান্য অবদানের জন্য সাউথজার্সী মেট্র্রো আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে ক্রেষ্ট প্রদান করা হয়। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|
IT LINK
বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com
যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973


ইমা কৌশলীর সিডি এলবাম
বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।
বিস্তারিত ...জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।
বিস্তারিত ...| No events |