News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৮ জুন ২০১৩, মঙ্গলবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow বাই'র ঈদের অনুষ্ঠানমালা
বাই'র ঈদের অনুষ্ঠানমালা প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১২


বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই) প্রতিবছরের মত এবারও ঈদের জামাত এবং ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করছে। আগামী ১৯শে আগষ্ট‌ রবিবার, ভার্জিনিয়ার ম্যানাসাসস্থ ফোর পয়েন্ট শেরাটন (10800 Vandor Lane, Manassas, VA)-এ  ঈদের জামাত এবং একই স্থানে আগামী ২৪শে আগষ্ট শুক্রবার সন্ধ্যা সাতটায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

এবারে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায় এবং সকাল সাড়ে দশটায়। নামাজে ইমামতি করবেন ডঃ সুলতান আহমেদ এবং জনাব গাউস আহমেদ। বাই এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ঈদের এই জামাতের সমাবেশে মিষ্টান্ন এবং শুষ্ক খাবার আনার জন্য অনুরোধ করা হয়েছে এই ঈদ প্রার্থনা সমাবেশে আগতদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যাতে ঈদের জামাতের পরে সবাই ঈদের আনন্দকে বরনীয় করতে পারে। এ ছাড়া বাই'র পক্ষ থেকে যাকাত এবং ফিতরা গ্রহন করা হবে।

ঈদের খুশী এবং আনন্দ হিল্লোলকে ধারন করে ঈদের কোল ঘেষে বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)  প্রতি বছরের মত  এবারও  আয়োজন করছে  ঈদ পূনর্মিলনী । 
 ২৪শে আগষ্ট   শুক্রবার সন্ধ্যা সাতটায়  ভার্জিনিয়ার ম্যানাসাসস্থ ফোর পয়েন্ট শেরাটনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। ভিন্ন আমেজে দারুন উপভোগ্য করে প্রস্তুত হচ্ছে বাই'র এবারের ঈদ পূনর্মিলনী মেলা। অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত নৈশ ভোজের পর অনুষ্ঠিত  বাই আয়োজিত নাচে গানে আনন্দে ভরপুর জমজমাট সাংষ্কৃতিক অনুষ্ঠান।এ ছাড়া সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত শিশু-কিশোরদের জন্য ফেইস পেইন্টিং এবং ম্যাজিশিয়ানের ব্যবস্থা রাখা হয়েছে। গত বছরে ঈদ পূনর্মিলনীর ব্যাপক লোক সমাবেশের কারনে এবার টিকেট

অগ্রীম বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই আপনার আসন নিশ্চিত করতে অগ্রীম টিকেট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। ১৯শে আগষ্ট ঈদ জামাতে বাই'র পরিচালকবৃন্দের কাছ থেকে এই আগ্রীম টিকেট গ্রহন করতে পারবেন। এবার পূনর্মিলনীতে অংশ গ্রহনের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ ডলার।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates