| ঈদ আনন্দের নির্ঘুম রাত |
|
| নিউজ-বাংলা ডট কম | |
| বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১২ | |
|
৩৫ হাজার কোটি টাকার ঈদ উৎসবে মেতে উঠেছে সমগ্র বাংলাদেশ। ঈদের আগমনী বার্তায় মাতোয়ারা সারাদেশ। চলছে ঈদের কেনাকাটার ধুম। রাজধানীর মার্কেটগুলোয় উপচেপড়া ভিড়। কোথাও নেই তিল ধারণের ঠাঁই। মধ্য রাতেও শপিং মলগুলোর সামনে জনসমুদ্র। বিপণি বিতানগুলো আলোর ঝলকানি আর বাহারি ঝালর। এই চিত্রই এখন রাজধানী ঢাকা সহ দেশের সর্বত্র। ঈদের কেনাকাটা যেন ঘুম কেড়ে নিয়েছে ছোট বড় সবার। পরিবার-পরিজন নিয়ে বিপনিমুখী এখন লাখো ক্রেতা। এ ক্রেতা-বিক্রেতারা পছন্দের পোশাক বিকিকিনি করতে মধ্যরাত পর্যন্ত ঘুরছেন, দরদাম করছেন ফুটপাত থেকে শুরু করে শপিং মলগুলোতেও। এক কথায় বাংলাদেশ এখন মধ্যরাতের জমজমাট কেনাবেচার দেশ! কেনাকাটায় এখন রাত আর দিন সমান হয়ে গেছে। কোনো কোনো মার্কের্ট ঘিরে আছে চিরচেনা যানজটের যন্ত্রণাও। এত কিছুর পরও সবাই খুশি। কারণ ঈদ আসছে আনন্দের বার্তা নিয়ে। অনেককে রাত ২ টা পর্যন্ত কিছু মার্কেটে কেনা্কাটা করতে দেখা গেছে। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|