নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২

 
Bangla Font Help

নিউজ-বাংলা

নিউজ-বাংলা এখন ফেইস বুকে

বিস্তারিত

সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে

গীতল নৃত্য নাট্যঃ

জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল

উপহার বাংলাদেশ মেলা

আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬

বার্ষিক পিকনিক


আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1,  Shelters B & C.

একতারা ক্রিকেট কাপ-২০১৩

তারিখঃ ২২-২৩শে জুন
স্থানঃ Newington heights park
8415 heller road, Lorton, VA 22079

বাগডিসির বার্ষিক পিকনিক

আয়োজনেঃ বাংলাদেশ এসোশিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি
তারিখঃ ২২শে জুন
স্থানঃ পরে জানানো হবে।


নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
 সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

 

সিন্ডিকেট

সুডোকু

মূলপাতা
আশা-আশংকার দোলাচলে ১০ লাখ তরুণ প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১২

 

 ছবিঃ ম্যারীল্যান্ডে আবেদনপত্র জমা দেবার প্রথম দিনে

গতকাল ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসরত আনডকুমেন্টেড তরুণদের বৈধভাবে এদেশে বসবাসের সুযোগের আবেদনপত্র। প্রথম দিনই হাজার হাজার তরুন অবৈধ ইমিগ্রেন্ট লম্বা লাইন দিয়ে এই আবেদন করেছেন। ওবামা প্রশাসনের নির্বাহী আদেশে ড্রিম অ্যাক্টের বিধানের আলোকে এই কার্যক্রম শুরু হয়েছে।

আশা করা যাচ্ছে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত  প্রায়  ১০ লাখ তরুণ এ প্রক্রিয়ায় প্রথমিকভাবে ২ বছরের জন্য এদেশে বৈধভাবে বসবাস এবং কাজ করার সুযোগ পাবেন। ওবামা প্রশাসনের নির্বাহী আদেশ অনুযায়ী যেসব তরুণ পিতামাতার সাথে অথবা অন্য কোনোভাবে তাদের ১৫ বছর বয়সের আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, এ দেশের কোনো স্কুল অথবা কলেজ থেকে গ্রাজুয়েশন বা জিইডি করেছেন এবং যাদের বর্তমানে বয়স ১৬ থেকে ৩১ বছর বা ৩১ বছরের কম তারা এই বৈধতার আবেদন করার সুযোগ পাবেন।  প্রাথমিকভাবে ওবামা ঘোষিত আদেশের সবগুলো শর্ত পুরুণ করা সাপেক্ষে এই আবেদনকারীদের ২ বছরের জন্য যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার সুযোগ দেওয়া হবে।  তাদের ডিপোর্টেশন প্রক্রিয়াও বন্ধ রাখা হবে। যোগ্য আবেদনকারী বৈধ ওয়ার্ক পারমিটের জন্যও আবেদন করতে পারবেন। 

 প্রত্যেক আবেদনকারীকে তাদের আবেদন পত্রের সাথে ৪৬৫ ডলারের ফি জমা দিতে হবে।   আবেদনকারীর আবেদন পত্র জমা নেওয়ার পর তার ক্রিমিনাল রেকর্ড ও সিকিউরিটি চেকআপ করা হবে। ইমিগ্রেশন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা ও বৈধ ওয়ার্ক পারমিট পেতে হলে কোনো আবেদনকারীকে প্রধানত ৪টি শর্ত পূরণ করতে হবে। এগুলোর মধ্যে রয়েছে

এক. আবেদনকারী ১৬ বছর বা তার কম বয়সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং বয়স ২০১২ সালের ১৫ জুনে ১৫ বছর থেকে ৩১ বছর বা ৩১ বছরের কম কি না;

 দুই. এ দেশের কোনো স্কুল অথবা কলেজ থেকে গ্রাজুয়েশন বা জিইডি করেছেন অথবা সফলভাবে মিলিটারী সার্ভিস থেকে অবসর নিয়েছেন কি না;

তিন. আবেদনকারী ২০১২ সালের ১৫ জুনের আগে নিরবচ্ছিন্নভাবে কমপক্ষে ৫ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কি না;

চার. আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠনের রেকর্ড অথবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ কি না।

 যেসব আনডকুমেন্টেড তরুণ এই চারটি শর্ত পূরণ করবেন  তাদেরকে প্রাথমিক অবস্থায় ২ বছরের জন্য যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি দেওয়া হবে। এর সাথে কেউ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলে তাকে ওয়ার্ক পারমিটও প্রদান করা হবে। এই প্রোগ্রামে আবেদন নিয়ে তরুন অবৈধ ইমিগ্রেন্টদের মাঝে এখনো কিছুটা সংশয় আছে। । এর প্রধান কারণ হলো প্রগ্রামে কোনো আবেদনকারীর আবেদনপত্র প্রত্যাখাত হলে এর জন্য আপীল করার কোনো সুযোগ রাখা হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ১ কোটি আনডকুমেন্টেড ইমিগ্র্যান্ট বসবাস করছেন। এদের মধ্যে ৮ লাখ থেকে ১০ লাখ তরুণ এই প্রোগ্রামের  অধীনে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন। অনেক বিশেষজ্ঞ বলছেন, প্রাথমিকভাবে ১৬ থেকে ৩১ বছর বয়সী তরুণরা এই আবেদনের সুযোগ পাচ্ছেন। পরবর্তীতে এই প্রোগ্রাম আরো বর্ধিত করার সম্ভাবনা রয়েছে যার ফলে ৫ থেকে ১৪ বছর বয়সের আনডকুমেন্টেড  শিশু-কিশোররাও এই বৈধতার সুযোগ পাবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নাগরিক শিশুদের পিতামাতাকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ দিয়ে একটি বিল এখন বিবেচনাধীন রয়েছে। এই বিলটি আইনে পরিণত হলে আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের অধিকাংশই বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাবেন।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

লগইন বক্স






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

A professional services and  IT training firm.

Details

IT LINK

 

বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com

 

যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973

 বিস্তারিত

বিস্তারিত

ইমা কৌশলীর সিডি এলবাম

  

বিস্তারিত

 

 অন্যান্য পত্রিকা



 


 

 

আনু মুহাম্মদের সাথে কিছুক্ষন

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

 

 বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।

বিস্তারিত ...
 

প্রধানমন্ত্রীর ‘পিপলস এ্যামপাওয়ারমেন্ট’প্রস্তাব সর্ব সম্মতিক্রমে পাশ

 জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates