মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow পিপল এন টেকের ইফতার মহফিল এবং তথ্য বিনিময় সভা
পিপল এন টেকের ইফতার মহফিল এবং তথ্য বিনিময় সভা প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১২

উত্তর আমেরিকাতে স্বনামধন্য আইটি প্রশিক্ষন কেন্দ্র পিপল এন টেক'এর আয়োজনে গত ১২ই আগস্ট রবিবার অনুষ্ঠিত হল কমিউনিটি ইফতার মহফিল এবং তথ্য বিনিময় সভা। ভার্জিনিয়ার স্পিরিং হিল, ভিয়েনাস্থ প্রতিষ্ঠানটির প্রধান কার্যলয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পিপল এন টেকের প্রশিক্ষার্থীরা ছাড়াও গ্রেটার ওয়াশিংটনের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করে।



ইফতারের পূর্বে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে ইফতারের বিরতি দিয়ে তার প্রায় দশটা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। পিপল এন টেকের  প্রেসিডেন্ট ফারহানা হানিফের  স্বাগত  বক্তব্যের মধ্য দিয়ে সবার কার্যক্রম শুরু হয়। এরপর গ্রেটার ওয়াশিংটনের জনপ্রিয় উপস্থাপিকা তানজিন আহমেদ প্রজ্ঞার উপস্থাপনায় শুরু হয় আনুষ্ঠানিক সভার কার্যক্রম। সভার শুরুতেই পিপল এন টেক'এর সিইও আবু বকর হানিফ উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের আইটি সেক্টরে উৎসাহী করতে দুইটি  স্কলারশীপ প্রোগ্রাম চালু করার ঘোষণা দেন।
‘ফিমেল ইন ইনফরমেশন টেকনলজি’(এফআইটি) এবং ‘বাংলাদেশ ইন ইনফরমেশন টেকনলজি’(বিআইটি) নামে এই দুইটি স্কলারশীপ চালুর কারন ব্যাখ্যা করে জনাব হানিপ বলেন   পিপল এন্ড টেক  একটি লাভজনক প্রতিষ্ঠান হলেও সামাজিক এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন আইটি সেক্টরে প্রবাসী বাংলাদেশীরা ভারত সহ অন্যান্যদের তুলনায় পিছিয়ে রয়েছে। পিপল এন টেক  অড জবের অচলায়তন থেকে প্রবাসী বাংলাদেশীদের আইটি  সেক্টরে স্পেশালাইজড হিসাবে প্রশিক্ষিত করে জীবনের নতুন আলোর সন্ধান দিতে সচেষ্ট। এই লক্ষ্যে এই প্রতিষ্ঠান বছরে অন্তত পাচ শাতাধিক প্রশিক্ষার্থীকে জীবনের নতুন ঠিকানা খুজে দিচ্ছেন।
তবে পিপল এন টেক মনে করে এখানেই শেষ নয়, আমাদের আরো অনেক কিছু করার আছে। তিনি বলেন উত্তর আমেরিকার বিভিন্ন সামজিক এবং কমিউনিটি সংগঠনগুলি যদি পিপল এন টেকের সাথে এই ব্যপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে পিপল এন টেক এই প্রক্রিয়াকে আরো বেগবান এবং শক্তিশালী করতে সক্ষম হবে। জনাব হানিপ এমনি একটি লক্ষ্য এবং চিন্তা থেকে এই স্কলারশীপ প্রোগ্রাম চালু করতে যাচ্ছেন বলে ঘোষনা দেন। তিনি প্রতি বছর উওর আমেরিকার প্রতিটি সংগঠন থেকে মনোনীত অন্তত একজনকে এই স্কলারশীপ প্রোগ্রামের আওতায় আনার ঘোষনা দেন এবং সংগঠনগুলিকে এই বিষয়ে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বাংলাদেশ এসোশিয়েশন অব আমেরিকা (বাই) এবং পিপল এন টেকের যৌথ প্রচেষ্টায়  স্কলারশীপ পোগ্রাম-২০১২ এর সাফল্য নিয়ে আলোচনা।
এই পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোশিয়েশন অব আমেরিকা (বাই) এর সভাপতি ডঃ বশির আহমেদ। তিনি বলেন কমিউনিটির অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিতদের জীবনকে আলোকিত করতে বাই এর উদ্যোগে পিপল এন টেক  অংশীদার হওয়াতে তিনি জনাব হানিপকে ধন্যবাদ জানান এবং আগামীতে বাই"  তার  এই উদ্যোগকে আরো বেগবান করার অংগীকার করেন। এরপর বাই-পিপল এন টেকের যৌথ স্কলারশীপ পোগ্রাম-২০১২ এর নির্বাচিত নুসরাত চৌধুরীকে উপস্থাপন করা হয়। স্কলারশীপ প্রাপ্তির মাত্র ছয় মাসের মাথায় একজন আইটি স্পেশালিষ্ট হিসাবে চাকুরী প্রাপ্তিতে অনুষ্ঠানে সবাই আনন্দ প্রকাশ করে। নুসরাত চৌধুরী বলেন এই স্কলারশীপ তার জীবনের মোড়  ঘুরিয়ে দিয়েছে। এ জন্য তিনি বাংলাদেশ এসোশিয়েশন অব আমেরিকা (বাই) এবং পিপল এন টেকের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাই এর সাবেক সভাপতি ডঃ সুলতান আহমেদ, জনাব সোলায়মান, ডঃ জাফরুল হাসান,  প্রিয় বাংলার  ইঙ্কের নির্বাহী পরিচালক প্রিয়লাল কর্মকার, আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট (আবিয়া)র সভাপতি নাসরিন চৌধুরী, বিসিসিডিআই  এর অর্থ বিষয়ক পরিচালক সালাউদ্দিন ইয়াহিয়া, এখন সময় পত্রিকার ব্যবস্থাপক সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।
এ ছাড়া পিপল এন্ড টেক  থেকে সাম্প্রতিক কালে  চাকুরী প্রাপ্ত  সাত জন প্রশিক্ষার্থী তাদের অভিজ্ঞতা এবং অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন। আলোচনা, পর্যালোচনা আর পরিকল্পনার মধ্যে দিয়ে পিপল এন টেক এবং উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ একটি সফল অনুষ্ঠনের উপসংহার টানেন। নৈশ ভোজে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates