|
নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২ |
নিউজ-বাংলা এখন ফেইস বুকে
বিস্তারিত
সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে
গীতল নৃত্য নাট্যঃ
জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল
উপহার বাংলাদেশ মেলা
আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬
বার্ষিক পিকনিক

আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1, Shelters B & C.
একতারা ক্রিকেট কাপ-২০১৩
তারিখঃ ২২-২৩শে জুন
স্থানঃ Newington heights park
8415 heller road, Lorton, VA 22079
বাগডিসির বার্ষিক পিকনিক
আয়োজনেঃ বাংলাদেশ এসোশিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি
তারিখঃ ২২শে জুন
স্থানঃ পরে জানানো হবে।
নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

| আজ ১৫ই আগষ্টঃ রক্তাক্ত স্মৃতিবিজড়িত জাতীয় শোক দিবস |
|
| সফি দেলোয়ার কাজল | |
| বুধবার, ১৫ আগস্ট ২০১২ | |
|
সম্পাদকের কলাম
আজ ১৫ আগস্ট । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫ তম শাহাদাতবার্ষিকী। বাঙালির জাতীয় জীবনে শোকাচ্ছন্ন রক্তাক্ত স্মৃতিবিজড়িত একটি দিন। বাংগালী জাতির মহানয়ায়ক, জাতির শ্রেষ্ঠ সন্তানের মৃত্যু বার্ষিকীর এই দিনে দাঁড়িয়ে আমরা নিউজ-বাংলা পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করছি। শ্রদ্ধা চিত্তে তাকে স্মরন করছি। বঙ্গবন্ধুর গতিশীল, সাহসী ও ঐন্দ্রজালিক নেতৃত্বে এ ভূখণ্ডের মানুষ হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। আমরা পেয়েছিলাম নিজস্ব রাষ্ট্র ও গর্বিত আত্মপরিচয়। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাক ডাকা ভোরে নানামুখী ষড়যন্ত্রের নীলনকশা অনুযায়ী সেনাবাহিনীর কিছু বিপদগামী ঘাতক স্বপরিবারে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে। দৈবক্রমে প্রাণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর দুই আত্মজা শেখ হাসিনা ও শেখ রেহানা। জাতি নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালন করছে পালন করছে এই শোকের দিনটি। গত ২৭ জুলাই-২০০৮ তে হাই কোর্টের এক যুগান্তকারী রায়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বহাল রাখার পক্ষে রায়ের পরিপ্রেক্ষিতে ২০০৮ সাল থেকে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন ও দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছে। যারা এতদিন বাঙালির ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, নানা ছল চাতুরিতে ইতিহাসের নির্লজ্জ বিকৃতি ঘটিয়েছে, তারা ব্যর্থ হয়েছে। শত ষড়যন্ত্রও বাঙালির হৃদয় থেকে তাদের প্রান প্রতিয় নেতা- বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায়নি। বাংলাদেশে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেই কাক ডাকা ভোরে কী ঘটেছিল আজ সারা পৃথিবী জুড়ে তা রক্তাক্ত দলিল হয়ে আছে। যে ষড়যন্ত্রময় রাজনীতির রক্তবীজ রোপিত হয়েছিল বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, এ বছর পাচ খুনীর ফাসির মধ্য দিয়ে এই নির্মম হত্যাকাণ্ডের হোতাদের বিচারের রায় আংশিক বাস্তবায়ন হয়েছে। জাতি অপেক্ষার প্রহর গুনছে কবে শেষ হবে দেশের স্বাধীনতা সংগ্রামের প্রাণপু্রুষের নৃশংস হত্যাকারী বাকী আসামীদের ফাসির রায় কার্যকর। বংগবন্ধুর বাকী খুনীদের ফাসি, যুদ্ধাপরাধীদের বিচার এবং নুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধিশীল সোনার বাংলা বাস্তবায়নের অংগীকারই হউক ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসের অংগীকার |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|
IT LINK
বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com
যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973


ইমা কৌশলীর সিডি এলবাম
বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।
বিস্তারিত ...জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।
বিস্তারিত ...| No events |