| শুভ কামনা রইল |
|
| নিউজ-বাংলা ডট কম | |
| মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১২ | |
|
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ডিপুটি চীফ অব মিশন জনাব জসিমউদ্দিন আহমেদ চলে যাচ্ছেন তার নতুন কর্মস্থল-পাকিস্তানের ইসলামাবাদে। সরকারী চাকুরীর নিয়ম নীতির বাধ্যবাধকতায় জনাব জসিমের এই যাত্রা। আজ ১৪ই আগষ্ট তিনি সপরিবারে ওয়াশিংটন থেকে সরাসরি ইসলামাবাদে যাচ্ছেন। দূতাবাস মিশনের বিদায়ী উপ প্রধান জসিমউদ্দিনের এই বিদায়ের সংবাদে গ্রেটার ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীদের মনের আংগিনায় একটা বেদনার ছায়া ভীড় করল।
এরপর সফল কূতনৈতিক জনাব জসিম এবং তার প্রিয়দর্শিনী শায়লাকে ফুলেল শুভেচ্ছা জানান ডরথী এবং রুনী। সম্বর্ধনা বাণী পাঠ করেন নিউজ-বাংলার সম্পাদক পর্ষদের উপদেষ্টা জামাল হাসান এবং জনাব জসিমের হাতে নিউজ-বাংলা পরিবারের পক্ষ থেকে প্রবাসে বাংলাদেশী কমিউটিতে বিশেষ অবদান এবং সেবার অনন্য ভুমিকার জন্য ক্রেষ্ট তুলে দেন নিউজ-বাংলার সম্পাদক পর্ষদের আরেক উপদেষ্টা ডঃ আশরাফ আহমেদ। এই সময় নিউজ-বাংলার সম্পাদক সফি দেলোয়ার কাজল এবং নিউজ-বাংলা সম্পাদক পর্ষদের সদস্য এবং বিশেষ সম্পাদক ডঃআশরাফ হোসেন এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনাড়ম্বর পরিবেশে নিউজ-বাংলার এই সম্বর্ধনার জবাবে জনাব জসিমউদ্দিন নিউজ-বাংলার সম্পাদকের সূত্র ধরে বলেন-বাংলাদেশের আমলাতন্ত্রের দৃষ্টি ভংগীর অনেক পরিবর্তন হয়েছে। বৃত্তের গন্ডি ভেংগে আমলারা এখন অনেকটাই মুক্ত বিহংগ। তিনি তার কূটনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে গ্রেটার ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশী সমাজের সাথে তার নিবির এবং উদার সম্পর্কের কথা তুলে ধরেন। এখানকার প্রবাসীদের জীবনধারা, তাদের সাংষ্কৃতিক মান এবং শৈলীর প্রশংসা করে বলেন এখানে তাদের অত্যন্ত ভাল সময় কেটেছে যা দীর্ঘদিন তাদের স্মৃতিতে ভাষ্কর থাকবে। তিনি নিউজ-বাংলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের প্রতি ধন্যবাদ জানান তাকে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য এবং প্রবাসীদের কাছে তার এবং তার পরিবারের জন্য দোয়া কামনা করেন। তিনি নিউজ-বাংলাকে ধন্যবাদ জানান প্রবাসে বাংলাদেশীদের জীবন চিত্র তুলে ধরার জন্য এবং দূতাবাসের কর্মকান্ডে সহযোগিতার জন্য। বিদায়ের শেষ লগ্নে চিরাচারিত অভ্যাসের ডাইরীর পাতা থেকে তাদের বিদায়ের প্রস্তুতির কিছু কাব্যিক অনুভুতি পাঠ করে শোনান। বিদায়ের করুন বীনায় মধুর এই কথামালা উপস্থিত সকলের মাঝে মনের আংগিনায় ভীড় করল বেদনার ছায়া। বাহিরে মেখে ঢাকা কালো ভারী আকাশটাও যেন এই বিদায়ের স্বাক্ষী হয়ে রইল। মনের অজান্তেই বলে উঠল, বিদায় বলনা বন্ধু, আবারও দেখা হবে কোননা কোন ভাবে, হয়তো এই নিউজ-বাংলার পাতার আলাপনে। নিউজ-বাংলার পক্ষ থেকে জনাব জসিমউদ্দিন এবং তার পরিবারের প্রতি রইল বিদায়ী শুভেচ্ছা। আরো ছবিঃ https://picasaweb.google.com/news4bangla/Joshim?authkey=Gv1sRgCLSLk7LywMuW_gE# |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|