নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২

 
Bangla Font Help

নিউজ-বাংলা

নিউজ-বাংলা এখন ফেইস বুকে

বিস্তারিত

সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে

গীতল নৃত্য নাট্যঃ

জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল

উপহার বাংলাদেশ মেলা

আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬

বার্ষিক পিকনিক


আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1,  Shelters B & C.

একতারা ক্রিকেট কাপ-২০১৩

তারিখঃ ২২-২৩শে জুন
স্থানঃ Newington heights park
8415 heller road, Lorton, VA 22079

বাগডিসির বার্ষিক পিকনিক

আয়োজনেঃ বাংলাদেশ এসোশিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি
তারিখঃ ২২শে জুন
স্থানঃ পরে জানানো হবে।


নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
 সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

 

সিন্ডিকেট

সুডোকু

মূলপাতা
ঈদ শপিংয়ে দেশের বাইরে গেছেন লক্ষাধিক! প্রিন্ট কর
এম শাহজাহান   
মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১২

 ঈদ শপিং করতে এবার বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে গেছেন। কেউ বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর কেনাকাটার জন্য পছন্দের দেশ হিসেবে বেছে নিচ্ছেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, দুবাই ও মালয়েশিয়াকে।

 সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শুধু শপিং করার জন্যই লক্ষাধিক মানুষ দেশত্যাগ করেছেন। এ তালিকায় আছেন ব্যবসায়ী-শিল্পপতি, সরকারী-বেসরকারী উর্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়। এছাড়া দীর্ঘ ছুটি উপভোগ করার জন্য অনেকেই সপরিবারে বিদেশে পাড়ি জমিয়েছেন। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিদেশী বিমান সংস্থা এমিরেটসসহ বিভিন্ন বিমান কোম্পানি যাত্রী চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। বছরের অন্যান্য সময় যাত্রীর জন্য হাহাকার থাকলেও এখন বিপরীত অবস্থা বিরাজ করছে। বাস ও রেলের মতো বিমানের টিকেটের জন্যও এখন দৌড়ঝাঁপ করতে হচ্ছে।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আবুল কাশেম আহমেদ জনকণ্ঠকে বলেন, ঈদ সামনে রেখে বিমানের যাত্রী সংখ্যা অনেক বেড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিদেশী বিমান সংস্থাগুলোও যাত্রীর চাপে রয়েছে। যাত্রী বিমান কোম্পানিগুলোর জন্য ভাল খবর হলেও এভাবে শপিং করার জন্য দেশের বাইরে যাওয়া ঠিক নয়। যদিও স্বাধীনতাপরবর্তী সময়ে দেশে বিত্তশালী ও সম্পদশালী মানুষের সংখ্যা অনেক বেড়েছে। এরা ভোগ-বিলাসী কেনাকাটার জন্য বিদেশে যাচ্ছেন। এর ফলে দেশের অর্থ নষ্ট হচ্ছে। তাই ঈদ সামনে রেখে শপিং করার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি সীমাবদ্ধ করা যায় কিনা সেটা সরকারের ভেবে দেখা উচিত।
জানা গেছে, ঈদ সামনে রেখে শপিং করার জন্য বিদেশ গমনের বিষয়টি নতুন নয়। ধনীরা বরাবরই এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত। তবে দিন দিন দেশের বাইরে শপিং করার প্রবণতা বাড়ছে। বিত্তশালীরা সপরিবারে ঈদের কেনাকাটার জন্য ছুটে যাচ্ছেন বিদেশ বিভূঁয়ে। কিনে আনছেন পশ্চিমা স্টাইল ও ডিজাইনের চোখ ধাঁধানো বাহারি সব পোশাক।
ঈদের কেনাকাটা করার জন্য থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এ রকম এক পরিবারের পক্ষ থেকে বলা হয়, বাইরের কিছু পোশাকের জন্যই বিদেশ যাওয়া। তাছাড়া ওখানে পছন্দসই সব পণ্য পাওয়া যায়। স্বাচ্ছন্দ্যে এক মার্কেট থেকে আরেক মার্কেট ঘুরে নিরিবিলি পরিবেশে শপিং করা যাবে। এছাড়া বেশ কয়েকদিন ছুটি পাওয়ায় এ সময়টা ঘুরে ও শপিং করে কাটানো সম্ভব হবে। দেশের বাইরে থেকে আনা হবে থ্রি পিস, শার্ট, প্যান্ট, টি-শার্ট, পার্স, ব্যাগ, ঘড়ি, স্বর্ণের গহনা ও দামি কিছু কসমেটিক্স পণ্য।
এছাড়া ঈদ সামনে রেখে বিদেশ যাওয়া যাত্রীর সংখ্যা অন্য যে কোন সময়ের চেয়ে বেড়েছে বলে স্বীকার করলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাবলিক রিলেশন্স অফিসার খান মোশারফ হোসেন। তিনি জনকণ্ঠকে বলেন, বিমানের যাত্রী সংখ্যা বেড়েছে এটা সত্য। কিন্তু এরা শপিং করার জন্য যাচ্ছেন কিনা সেটা নিশ্চিত হতে হলে তথ্যের প্রয়োজন। তবে এ সময়টাতে প্রতিবছরই দেশী-বিদেশী বিমান সংস্থাগুলোয় যাত্রীর বাড়তি চাপ থাকে। তিনি বলেন, রোজার মাসে ওমরা পালনের জন্য অনেকই সৌদি আরব যাচ্ছেন। এছাড়া ব্যবসা-বাণিজ্যিক কাজের জন্যও বিদেশে যাচ্ছেন কেউ কেউ।
 অন্য একটি তথ্য মতে ১৬ কোটি মানুষের বাংলাদেশে প্রায় ৩ কোটি ব্যবসায়ী ও শিল্পপতি রয়েছেন। এর মধ্যে উচ্চবিত্তের কোটিপতি ৩০ হাজারের বেশি মানুষ। এছাড়া নগদ টাকায় কোটিপতি না হলেও সম্পদশালী অনেক মানুষ রয়েছে যাদের বিদেশে গিয়ে শপিং করার মতো আর্থিক সক্ষমতা রয়েছে। মূলত এরাই ঈদ-পৌষ পার্বণ ও বিয়ে-শাদীতে বিদেশে গিয়ে শপিং করে থাকেন। কিনে আনেন পছন্দসই জিনিসটি। এ প্রসঙ্গে এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি’র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জনকণ্ঠকে বলেন, মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর ভোগ-ব্যয় বাড়বে এটাই সত্য। সেক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা বিদেশ গিয়ে শপিং করতে পারেন। এটা দোষের কিছু নয়। কারণ এর ফলেও সরকারের কিছু আয় হচ্ছে। বিমানের টিকেট বিক্রি হচ্ছে। আমদানিকৃত পণ্যের ওপর ক্রেতাকে বিভিন্ন ধরনের ভ্যাট ও শুল্ক দিতে হচ্ছে। কিন্তু তারপরও বড় কথা হলো-ঈদে দেশীয় পণ্য ব্যবহারে সবাইকে সচেতন
হওয়া প্রয়োজন।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

লগইন বক্স






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

A professional services and  IT training firm.

Details

IT LINK

 

বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com

 

যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973

 বিস্তারিত

বিস্তারিত

ইমা কৌশলীর সিডি এলবাম

  

বিস্তারিত

 

 অন্যান্য পত্রিকা



 


 

 

আনু মুহাম্মদের সাথে কিছুক্ষন

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

 

 বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।

বিস্তারিত ...
 

প্রধানমন্ত্রীর ‘পিপলস এ্যামপাওয়ারমেন্ট’প্রস্তাব সর্ব সম্মতিক্রমে পাশ

 জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates