নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২

 
Bangla Font Help

নিউজ-বাংলা

নিউজ-বাংলা এখন ফেইস বুকে

বিস্তারিত

বসন্ত উৎসব-২০১৩

আয়োজনেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম (ডুয়াফি)
তারিখঃ ১১ই মে, শনিবার
সময়ঃ বিকেল ৫টা
স্থানঃ Margaret scweinhaut senior center
1000 Forest glen road, Silver spring MD 20901

মহাজনের নাও

আয়োজনেঃ বাল্টিমোর প্রবাসী
তারিখঃ ১২ই মে, রবিবার
সময়ঃ ৩টা
স্থানঃ Johns Hopkins school of medicine
Turner  Auditorium
720 Rutland Avenue
Baltimore, MD 21205
যোগাযোগঃ মোঃ নকিব উদ্দিন
৪১০-৪৪০-৭৬১৭

সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে

গীতল নৃত্য নাট্যঃ

জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল

উপহার বাংলাদেশ মেলা

আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬

বার্ষিক পিকনিক


আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1,  Shelters B & C.


নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
 সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

 

সিন্ডিকেট

সুডোকু

মূলপাতা
মার্কিন নির্বাচন: মূল সুর স্পষ্ট হচ্ছে প্রিন্ট কর
আলী রীয়াজ। ইলিয়ন থেকে   
সোমবার, ১৩ আগস্ট ২০১২



   
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি তাঁর রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে পল রায়ানকে নির্বাচন করায় রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের সমর্থকদেরই খুশি হওয়ার কথা। রিপাবলিকান দলের জন্য, বিশেষ করে দলের দক্ষিণপন্থীদের জন্য রমনির পছন্দ স্বস্তির কারণ হিসেবে বিবেচিত হবে।

কেননা, পল রায়ান দলের সেই অংশের প্রতিনিধিত্ব করেন, যাঁদের কট্টর দক্ষিণপন্থী বলে বর্ণনা করাই যথাযথ। রিপাবলিকান দলের ভেতরে ‘টি-পার্টি’ বলে পরিচিত গোষ্ঠীর ঘনিষ্ঠ হলেন পল রায়ান। রায়ান উইসকন্সিন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য। ১৪ বছর ধরে তিনি প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য। মিট রমনি দলের মনোনয়ন নিশ্চিত করার সময় এবং তার পরও তাঁর অতীত উদারপন্থী অবস্থানের জন্য দলের একটা বড় অংশের কাছে আবেদন তৈরি করতে পারছিলেন না। মনোনয়ন-প্রক্রিয়ার পথে মিট রমনি যদিও তাঁর অবস্থান বারবার বদল করেছেন এবং নিজেকে কট্টর দক্ষিণপন্থী হিসেবে উপস্থাপিত করার চেষ্টা চালিয়েছেন। সেই চেষ্টায় খুব বেশি সাফল্য আসছিল না। রায়ানকে তাঁর ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঙ্গে রাখার ঘোষণা দিয়ে রমনি দলের এই দক্ষিণপন্থীদের কেবল আশ্বস্তই করলেন না, শেষ পর্যন্ত আদর্শিকভাবে কোন অবস্থান থেকে নির্বাচন করতে চান, তা জানিয়ে দিলেন।
 পল রায়ানের মনোনয়নে ডেমোক্রেটিক পার্টির ঘোর সমর্থকদের খুশি হওয়ার জায়গাটি এখানেই। প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে রায়ান ২০১০ সাল থেকে বাজেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। রায়ান সেই অবস্থানের কারণে প্রেসিডেন্ট ওবামার প্রস্তাবিত বাজেটের বিকল্প হিসেবে বাজেট উপস্থাপন করেন। এই বাজেটের প্রধান দিক হলো, ঘাটতি হ্রাসের জন্য দেশের সামাজকল্যাণ খাতে বড় ধরনের কাটছাঁট। রায়ান সরকারের আকার ছোট করার পক্ষে এবং এ জন্য তিনি আগামী তিন বছরে প্রায় দুই লাখ ফেডারেল কর্মচারী কমানোর প্রস্তাব করেছেন। তা ছাড়া সমাজকল্যাণ খাতের অন্যতম কর্মসূচি মেডিকেয়ার, যা বয়স্কদের চিকিৎসার সরকারি ব্যবস্থা, তা ব্যাপকভাবে সংকুচিত করার এবং কার্যত বেসরকারীকরণের পক্ষে। রায়ানের দেওয়া বাজেট পরিকল্পনার আরেকটি অন্যতম দিক হলো যে তা করপোরেট করের আয় ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হবে। দেশের মোট ঘাটতি কমানোর জন্য আগামী বছরগুলোয় প্রতিরক্ষা খাত থেকে ২০১৩ সালে যে ৫৫ বিলিয়ন ডলার কমানোর কথা, রায়ান তাঁর বিরুদ্ধে। তিনি চান, সেই অর্থ অন্য খাত থেকে কাটা হোক। মোটকথা, রায়ানের অবস্থান তাঁকে দক্ষিণপন্থীদের প্রতিনিধি করে তুলেছে। ডেমোক্র্যাটরা চান, রিপাবলিকানদের এই অবস্থানগুলো তুলে ধরতে। তাঁদের প্রত্যাশা, এতে করে সাধারণ মানুষ বুঝতে পারবে যে প্রেসিডেন্ট ওবামা মধ্যবিত্ত ও দরিদ্রদের অনুকূলে আছেন। গত বছরগুলোয় উদারপন্থীরা প্রেসিডেন্ট ওবামার অনেক পদক্ষেপে অখুশি। তাঁরা প্রেসিডেন্টের কাছ থেকে আরও উদারনীতি আশা করেছিলেন। ফলে তাঁর প্রতি উদারপন্থীদের সমর্থন থাকলেও তাঁদের মধ্যে উদ্দীপনার অভাব লক্ষ করা যাচ্ছিল। এখন একজন কট্টর ডানপন্থীকে মোকাবিলা করার জন্য তাঁদের মধ্যে আবার উৎসাহ ফিরে আসবে বলে ডেমোক্র্যাটরা আশা করতে পারেন।
 এ পর্যন্ত এবারের প্রেসিডেন্ট নির্বাচন অন্য যেকোনো নির্বাচনের তুলনায় কম উদ্দীপনা তৈরি করছিল। গোড়াতে মনে হচ্ছিল যে প্রেসিডেন্ট ওবামা হয়তো বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। গত কয়েক সপ্তাহে সে অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করেছে। সর্বশেষ জনমত জরিপগুলোয় ওবামা বেশ খানিকটা এগিয়ে আছেন। পল রায়ানকে পছন্দ করার ক্ষেত্রে মিট রমনি তাঁর বয়স বিবেচনায় নিয়েছিলেন বলে মনে করার কারণ রয়েছে। তরুণ হিসেবে পল রায়ান তরুণদের আকৃষ্ট করতে পারবেন বলে আশা করেই সম্ভবত তাঁকে রানিংমেট করা হয়েছে। তরুণদের মধ্যে ওবামার জনপ্রিয়তা ২০০৮ সালের তুলনায় কম হলেও তা রিপাবলিকানদের তুলনায় অনেক অনেক বেশি। এখন তাতে সামান্য চিড় ধরানোর মধ্য দিয়ে জনমত জরিপে ও নির্বাচনে এগোতে চান মিট রমনি। তাতে কতটা সফল হবেন, সেটা সামনের দিনগুলোয় বোঝা যাবে। তবে রায়ানের মনোনয়নের মধ্য দিয়ে নির্বাচনের মূল সুরটা তৈরি হয়ে গেছে।
 আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।

 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

লগইন বক্স






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

A professional services and  IT training firm.

Details

IT LINK

 

বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com

 

যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973

 বিস্তারিত

বিস্তারিত

ইমা কৌশলীর সিডি এলবাম

  

বিস্তারিত

 

 অন্যান্য পত্রিকা



 


 

 

আনু মুহাম্মদের সাথে কিছুক্ষন

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

 

 বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।

বিস্তারিত ...
 

প্রধানমন্ত্রীর ‘পিপলস এ্যামপাওয়ারমেন্ট’প্রস্তাব সর্ব সম্মতিক্রমে পাশ

 জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates