|
নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২ |
নিউজ-বাংলা এখন ফেইস বুকে
বিস্তারিত
বসন্ত উৎসব-২০১৩

আয়োজনেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম (ডুয়াফি)
তারিখঃ ১১ই মে, শনিবার
সময়ঃ বিকেল ৫টা
স্থানঃ Margaret scweinhaut senior center
1000 Forest glen road, Silver spring MD 20901
মহাজনের নাও
আয়োজনেঃ বাল্টিমোর প্রবাসী
তারিখঃ ১২ই মে, রবিবার
সময়ঃ ৩টা
স্থানঃ Johns Hopkins school of medicine
Turner Auditorium
720 Rutland Avenue
Baltimore, MD 21205
যোগাযোগঃ মোঃ নকিব উদ্দিন
৪১০-৪৪০-৭৬১৭
সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে
গীতল নৃত্য নাট্যঃ
জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল
উপহার বাংলাদেশ মেলা
আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬
বার্ষিক পিকনিক

আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1, Shelters B & C.
নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

| বঙ্গমেলা ২০১২- বাংলাদেশের উন্নয়ন বিষয়ক সেমিনার |
|
| মোহম্মদ আশ্রাফ হোসেন, ম্যারীল্যান্ড | |
| সোমবার, ১৩ আগস্ট ২০১২ | |
![]() বঙ্গমেলা ২০১২- এর অন্যতম সেমিনার ‘বাংলাদেশের উন্নয়ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জুলাই ১৫ অপরাহ্নে সিএন১১৭ সেমিনার কক্ষে। সেমিনারের প্যানেলিষ্ট ছিলেন ডঃ মোহাম্মদ এরফান, ডঃ আরিফ মহিউদ্দীন, ও ডঃ জিল্লুর আদনান মোর্শেদ। ধ্রুপদ আয়োজিত বংগমেলা-২০১২ এর এই সেমিনারটি স্পন্সর করে নিউজ-বাংলা ডট কম। নিউজ-বাংলার সম্পাদক সফি দেলোয়ার কাজলের উপস্থাপনায় প্রথমেই বক্তব্য রাখেন কলোরাডো, ডেনভারের রিসার্চ এন্ড ইন্টারন্যাশনাল সেন্টারের ডঃ মোহাম্মদ এরফান। তিনি বাংলাদেশের উন্নয়নে সামাজিক উন্নয়নের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। শুরুতেই তিনি বলেন- যদিও আমরা বাংলাদেশ প্রসঙ্গে নানান নেতিবাচক মন্তব্য শুনে অভ্যস্ত, সাম্প্রতিক গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে উন্নয়নমুখিতার ধারণা পাওয়া যায়। উন্নয়নের প্রধান কয়েকটি সূচক যেমন, শিক্ষা, গড় আয়ু, মহিলাদের গর্ভধারণ হার, মাথাপিছু গড় আয় তথা জাতীয় প্রবৃদ্ধি- এর সব কটি সূচকেই বাংলাদেশের অগ্রগতি লক্ষণীয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষার মানও ক্রমশঃ বাড়ছে। প্রসঙ্গতঃ উল্লেখ্য, বর্তমানে শিক্ষা ও চিকিৎসা খাতে রাষ্ট্রীয় বাজেটের প্রায় চার শতাংশ করে। বিশ্বব্যাঙ্ক-এর শ্রেনী বিন্যাসে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ বিবেচিত হলেও সুষ্ঠু নীতিমালা ও অগ্রাধিকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ পরিবর্তনের বিশেষ সুযোগ আছে। চীন ও কোরিয়ার দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, অগ্রযাত্রা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই নিম্ন মধ্য আয় এমনকি উচ্চ মধ্য আয় রাষ্ট্রে উন্নীত হতে পারে।
http://www.news-bangla.com/images/12AUG1/s2.png ডঃ আরিফ মহিউদ্দীন একজন ভূতত্ববিদ, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ও পেট্রলিয়াম আহরণে অভিজ্ঞতাসম্পন্ন; বর্তমানে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার শিক্ষক-গবেষক। তিনি বলেন, বাংলাদেশে দৈনন্দিন জীবনে জ্বালানী শক্তির প্রধান (কনভেনশনাল) সুত্র মূলতঃ প্রাকৃতিক গ্যাস ও কয়লা। দেশের পূর্বাঞ্চলে গ্যাস আর পশ্চিমাঞ্চলে কয়লা উত্তোলিত হয়। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধির ফলে ব্যাপক সরবরাহ ঘাটতি সৃষ্টি হয়েছে। গ্যাস সম্পদ সীমিত, তাই নতুন করে গ্যাস কূপ আবিষ্কার আর সরবরাহ নিশ্চিত না হলে আগামী দশ বছরে গ্যাস ফুরিয়ে যাবার আশঙ্কা আছে। দেশের বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল হওয়ায় বর্তমানে নবনির্মিত বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। ডঃ মহিউদ্দীন আরো বলেন, বাংলাদেশের ভূখন্ডে ও সমুদ্রসীমায় প্রায় ৪১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস অনাবিষ্কৃত রয়েছে। উত্তরবঙ্গের বড়পুকুরিয়ায় কয়লাখনির আবিষ্কার দেশের জন্য আশীর্বাদ কিনতু এর ফলে সৃষ্ট পরিবেশ ও সামাজিক বিপর্যয় অগ্রাহ্য করার নয়। সম্পদ আহরণ, সংরক্ষণ ও ব্যবহারে সরকারের বাস্তবমুখী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যাবশ্যক। তিতাস, বাখরাবাদ ইত্যাদি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল ভূতত্ত্ববিদদের মেধা ও প্রচেষ্টায়। কিনতু সেকেলে যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে আগামীতে সাফল্য লাভ অনিশ্চিত। সরকারী ও বেসরকারী উদ্যোগে নতুন প্রযুক্তি ব্যবহার করে ক্রমবর্ধমান জ্বালানী সঙ্কট মিটানো বহুলাংশে সম্ভব।
ডঃ জিল্লুর আদনান মোর্শেদ ছিলেন সেমিনারের শেষ বক্তা। পেশায় আর্কিটেক্ট; নগর উন্নয়নে শিক্ষকতা করেন ক্যাথলিক ইউনিভার্সিটি’তে। তিনি সাম্প্রতিককালের ঢাকা মহানগরীর জনবিস্ফোরণকে মানুষের দানবীয় ঢল আখ্যায়িত করে বলেন, প্রতিদিন দেশের অন্যান্য অঞ্চল থেকে গড়ে ২২০০ মানুষ আসে কর্মোপলক্ষে অথবা কাজের সন্ধানে। এদের দুই-তৃতীয়াংশই আশ্রয় নেয় বস্তিতে। অতএব যেদিকেই চোখ যায়- মানুষের কিলবিল, বাস-ট্রেন- সর্বত্র একই দৃশ্য। গাজীপুর থেকে মাওয়া- সর্বত্র বাড়ছে উদ্বাস্তু। ডঃ জিল্লুর আরো বলেন, গত ৪০ বছরে ঢাকা নগরীর সম্প্রসারণ হয়েছে ৮% থেকে ২৮%-এ। ঢাকা-কেন্দ্রীক এই সম্প্রসারণে হারিয়ে যাচ্ছে কৃষি জমি ও খোলা মাঠ। বিভিন্ন আকারের জলাশয় , পুকুর-ডোবা শুধু নয়- নদীতীরগুলিও হারিয়ে যাচ্ছে। শীতলক্ষ্যার তীরে ছট-বড় আকারের প্রায় ২০০০টি ইটভাটা আছে। এদের প্রয়োজনে লক্ষাধিক গাছ কাটা পড়ছে প্রতিদিন। বুড়িগঙ্গার জলদূষণ কিংবা হাজারীবাগের রাসায়নিক দূষণ এতই তীব্র যে জীবিবৈচিত্র বিলুপ্তির পথে।
সেমিনারের মত ভারী বিষয়ে সাধারনত দর্শক শ্রোতাদের খুব বেশী দৃষ্টি আকর্ষন করে না। কিন্তু সেমিনারের বিষয় বস্তুর গভীরত্ব এবং বিশেষজ্ঞদের বাংলাতে উপস্থাপিত বস্তু নিষ্ঠ এবং তথ্য বহুল এই সেমিনারে উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতা দর্শকের মনোযোগ যোগ আকর্ষন করে। প্যানেলিষ্টদের বক্তব্যের পরে প্রশ্নত্তোর পর্বে অংশ গ্রহন করে শামীম চৌধুরী, জামাল হাসান, মোস্তফাহোসেন মুকুল, জাহিদ হোসেন প্রমুখ। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|
IT LINK
বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com
যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973


ইমা কৌশলীর সিডি এলবাম
বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।
বিস্তারিত ...জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।
বিস্তারিত ...| No events |