News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২৩ মে ২০১৩, বৃহস্পতিবার      

নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২

 
Bangla Font Help

নিউজ-বাংলা

নিউজ-বাংলা এখন ফেইস বুকে

বিস্তারিত

সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে

গীতল নৃত্য নাট্যঃ

জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল

উপহার বাংলাদেশ মেলা

আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬

বার্ষিক পিকনিক


আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1,  Shelters B & C.

একতারা ক্রিকেট কাপ-২০১৩

তারিখঃ ২২-২৩শে জুন
স্থানঃ Newington heights park
8415 heller road, Lorton, VA 22079

বাগডিসির বার্ষিক পিকনিক

আয়োজনেঃ বাংলাদেশ এসোশিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি
তারিখঃ ২২শে জুন
স্থানঃ পরে জানানো হবে।


নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
 সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

 

সিন্ডিকেট

সুডোকু

মূলপাতা
তারেক মাসুদের প্রথম মৃত্যুবার্ষিকী প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
সোমবার, ১৩ আগস্ট ২০১২


‘পাখি উড়ে যায়, পালক পড়ে রয়’- স্মৃতির সাগরে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ধীমান চলচ্চিত্রকার তারেক মাসুদের অকাল মৃত্যুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ । প্রথম মৃত্যুবার্ষিকীতে মেধাবী এই চলচ্চিত্রকারের প্রতি নিউজ-বাংলার বিনত শ্রদ্ধা।

 ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। একইসঙ্গে আশফাক মিশুক মুনীরসহ আরো তিনজন নিহত হন।
‘মুক্তির গান’ও ‘মাটির ময়না’চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্রকার তারেক মাসুদ তার সহধর্মিণী ক্যাথরিন মাসুদ, আশফাক মিশুক মুনীরসহ ৯ সদস্যের একটি দল নতুন ছবি ‘কাগজের ফুল’  এর লোকেশন দেখতে যান মানিকগঞ্জ। সেখান থেকে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।
 
 
তারেক মাসুদের জন্ম ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় ১৯৫৭ সালের ৬ ডিসেম্বর। বাল্যকালে তার শিক্ষাজীবন শুরু মাদ্রাসায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার মাদ্রাসা শিক্ষা শেষ হয়। মুক্তিযুদ্ধের পর তিনি সাধারণ শিক্ষায় প্রবেশ করেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন
 
১৯৮৫ সালে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী এস এম সুলতানের জীবন নিয়ে তারেক মাসুদ জীবনের প্রথম ডকুমেন্টারি চলচ্চিত্র ‘আদম সুরত’ নির্মাণ করেন।  এরপর তিনি বেশ কিছু ডকুমেন্টারি, এনিমেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

১৯৯৫ সালে তারেক মাসুদ নির্মাণ করেন প্রামাণ্য চিত্র ‘মুক্তির গান’ ও ‘মুক্তির কথা’। মুক্তিযুদ্ধের হৃদয়স্পর্শী দৃশ্যসমৃদ্ধ এ দুটো প্রামাণ্যচিত্র দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে পালন করে অবিস্মরণীয় ভূমিকা।

২০০২ সালে তারেক মাসুদ নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ মুক্তি পায়। এই চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করে।
‘মাটির ময়না’ প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অস্কার প্রতিযোগিতায় বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। এডিবনার্গ, মন্ট্রিল, কায়রো উৎসবেও ‘মাটির ময়না’ প্রদর্শিত হয়।
 পাশাপাশি ২০০২ সালে মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে। ২০০৩ সালে করাচি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেরা ছবির পুরস্কার লাভ করে।
২০০৪ সালে ছবিটি ব্রিটেনের ডিরেক্টরস গিল্ড পুরস্কারের জন্য মনোনীত হয়।

তারেক মাসুদ নির্মিত দর্শক সমাদৃত আরেকটি ছবি হচ্ছে ‘অন্তর্যাত্রা’। এই ছবিটি তিনি নির্মাণ করেন ২০০৬ সালে। তারেক মাসুদ গতবছর সর্বশেষ নির্মাণ করেন ‘রানওয়ে’ ছবিটি। প্রস্ততি নিচ্ছিলেন নতুন ছবি ‘কাগজের ফুল’ নির্মাণের।
 

তারেক মাসুদের স্ত্রী ক্যাথেরিন মাসুদ একজন মার্কিন নাগরিক। ক্যাথেরিন এবং তারেক মিলে ঢাকায় একটি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যার নাম ‘অডিওভিশন’। চলচ্চিত্র নির্মাণ ছাড়া তারেক মাসুদের আগ্রহের বিষয় ছিল লোকসংগীত এবং লোকধারা। জীবনের শেষভাগে তিনি বাংলাদেশের সিনেমা হলগুলোর পুণঃজাগরণের উদ্দেশ্যে কর্মকাণ্ড পরিচালনা শুরু করেছিলেন। বিকল্পধারার জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণ করে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে তারেক মাসুদ অনন্য ভূমিকা রেখেছিলেন। তার এই অবদান বাংলার চলচ্চিত্রপ্রেমীরা আজীবন মনে রাখবে।

 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

লগইন বক্স






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

A professional services and  IT training firm.

Details

IT LINK

 

বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com

 

যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973

 বিস্তারিত

বিস্তারিত

ইমা কৌশলীর সিডি এলবাম

  

বিস্তারিত

 

 অন্যান্য পত্রিকা



 


 

 

আনু মুহাম্মদের সাথে কিছুক্ষন

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

 

 বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।

বিস্তারিত ...
 

প্রধানমন্ত্রীর ‘পিপলস এ্যামপাওয়ারমেন্ট’প্রস্তাব সর্ব সম্মতিক্রমে পাশ

 জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates