News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২৩ মে ২০১৩, বৃহস্পতিবার      

নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২

 
Bangla Font Help

নিউজ-বাংলা

নিউজ-বাংলা এখন ফেইস বুকে

বিস্তারিত

সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে

গীতল নৃত্য নাট্যঃ

জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল

উপহার বাংলাদেশ মেলা

আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬

বার্ষিক পিকনিক


আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1,  Shelters B & C.

একতারা ক্রিকেট কাপ-২০১৩

তারিখঃ ২২-২৩শে জুন
স্থানঃ Newington heights park
8415 heller road, Lorton, VA 22079

বাগডিসির বার্ষিক পিকনিক

আয়োজনেঃ বাংলাদেশ এসোশিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি
তারিখঃ ২২শে জুন
স্থানঃ পরে জানানো হবে।


নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
 সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

 

সিন্ডিকেট

সুডোকু

মূলপাতা
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে প্রয়াত হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
রবিবার, ১২ আগস্ট ২০১২

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস গতকাল ১১ আগস্ট বিখ্যাত লেখক হুমায়ুনের আহমেদের প্রয়ানে এক স্মরণসভা দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জনপ্রিয় কথা সাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক, ছবিনির্মাতা ও পরিচালক গত ১৯ জুলাই নিউইয়র্কস্থ বেলভ্যূ হাসপাতালে ৬৪ বৎসর বয়সে মৃত্যুবরণ করেন।


              জনপ্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।  স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আকরামুল কাদের, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের জনাব আনিস আহমেদ, সাংবাদিক হারুণ চৌধুরী ও শিব্বির আহমেদ, ডঃ নকিব উদ্দিন, জনাব মাহ্মুদুন নবী বাকী এবং জনাব মহিবুল ইসলাম প্রিয় । রাষ্ট্রদূত আকরামুল কাদের সুখ্যাত লেখকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার বক্তব্যে বলেন যে, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার সুলেখনী বইয়ের মাধ্যমে দেশের যুবকদের উৎসাহিত করেছে এবং নতুন প্রজন্ম তাদের শিক্ষা কার্যক্রমেও হুমায়ুন আহমেদের বই সম্পৃক্ত করে তার বইগুলো গভীর আগ্রহ নিয়ে পড়েছে। বাংলাদেশের প্রথিতযশা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদ লক্ষ লক্ষ বাঙালীর হৃদয়ে চিরদিন অমর হয়ে থাকবেন তার সৃজনশীল সৃষ্টি যেমন ঃ- সাহিত্য, গল্প, উপন্যাস ও ছবি নির্মান পরিচালনায়। রাষ্ট্রদূত আকরামুল কাদের আরও বলেন আকর্ষণীয় গল্প লেখা, বাংলা সাহিত্য, ছবি, উপন্যাস ও নাটকের  মাধ্যমে হুমায়ুন আহমেদ বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে উজ্জ¦ল করেছেন।  রাষ্ট্রদূত কাদের তার বক্তব্যে উল্লেখ করেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ৩৬৫ টি বই, ৬০ টি ছোটগল্প ও ৯টি ছবি নির্মান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। হুমায়ুন আহমেদই বাংলাদেশে প্রথম নাট্য ব্যক্তিত¦ যিনি তার ‘ বহুব্রীহি’  নাটকে টিয়া পাখীর মাধ্যমে ‘তুই রাজাকার’ শব্দটি ব্যাপককভাবে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করে। তিনি হুমায়ুন আহমেদকে বাংলা সাহিত্যের আকাশে নক্ষত্র হিসেবে আখ্যায়িত করে বলেন তার কর্মের মাধ্যমেই স¦াধীনতা যুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন। রাষ্ট্রদূত আকরামুল কাদের হুমায়ুন আহমেদের ইচ্ছানুযায়ী বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য প্রবাসী বাংলাদেশীদের এগিয়ে আসার আহ¦ান জানান।

আনিস আহমেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশে সুখ্যাত কথাসাহিত্যিক তার সাহিত্য কার্যক্রমের কারণে পাঠকদের কাছে চিরদিন অমর হযে থাকবেন। তার মৃত্যুতে বাংলাদেশের সাহিত্যজগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জনাব আনিস আহমেদ মন্তব্য কবেন। আনিস আহমেদ আরও বলেন, মুক্তিযুদ্ধে বাংগালীদের বীরত¦পূর্ণ যুদ্ধ ও মুক্তিকামী  বাংলাদেশের মানুষের প্রতি পাকহানাদার বাহিনীর নির্যাতন, ধর্ষণ এবং হত্যা তার লেখা উপন্যাসে  চিরঞ্জীব হয়ে থাকবে।

সাংবাদিক হারুণ চৌধুরী এবং শিব্বির আহমেদ বলেন, কথাসাহিত্য, উপন্যাস এবং ছবি নির্মানের মাধ্যমে চিরদিন লেখক হুমাযুন আহমেদ বাংলাদেশের মানুষ ও সাহিত্যপ্রেমের কাছে অমর হয়ে থাকবে। তারা বলেন, হুমায়ুনের আহমেদের সৃষ্টি দেশের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার উৎসাহ যোগাবে।

পরিশেষে ডঃ হুমায়ুন আহমেদের জীবনের শেষ ক’টি দিনের উপর দুর্লভ তথ্যচিত্র প্রদর্শিত হয়। সভাশেষে অতিথিদের ইফতার পরিবেশন করা হয় ।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

লগইন বক্স






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

A professional services and  IT training firm.

Details

IT LINK

 

বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com

 

যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973

 বিস্তারিত

বিস্তারিত

ইমা কৌশলীর সিডি এলবাম

  

বিস্তারিত

 

 অন্যান্য পত্রিকা



 


 

 

আনু মুহাম্মদের সাথে কিছুক্ষন

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

 

 বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।

বিস্তারিত ...
 

প্রধানমন্ত্রীর ‘পিপলস এ্যামপাওয়ারমেন্ট’প্রস্তাব সর্ব সম্মতিক্রমে পাশ

 জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates